somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিম্পিক ও বাংলাদেশ

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ "সবচেয়ে জনবহুল দেশ যারা এখন পর্যন্ত কোন অলিম্পিক মেডেল জিততে পারিনি"। প্রতিবার অলিম্পিক আসলে লাল সবুজের পতাকাধারি কোন খেলোয়াড় মেডেলে কামড় বসাবে এমন ছবিই স্বপ্ন দেখি আমরা। কিন্তু আমার মনে হয় সেই জায়গায় যাওয়ার মত যোগ্যতা এখনো আমাদের আসে নাই, আশা করাটা সুদূর ভবিষ্যতে মানাবে কিনা জানা না।

(১) বাংলাদেশের স্পোর্টিং কালচার ক্রিকেট ফোকাস। এক সময় এটা ছিল খুবই ডাইভারসিফাইড। ফুটবলে ক্রোয়েশিয়ার থেকেও এগিয়ে ছিল বাংলাদেশ। অন্য স্পোর্টসের ফ্যানবেস, কমিউনিটি এখন নাই বললেই চলে। ফলে প্রাইভেট স্পন্সরশিপে বেশি দাবি করা সম্ভব হয় না। একটা ডিস্ট্রিক ক্রিকেট টুর্নামেন্টে কোন বিজনেস স্পন্সর দিয়ে যে ROI পাবে তার থেকে অনেক কম পাবে কোন ন্যাশনাল এথলেটিক টুর্নামেন্টে। তাই এখানে দিনশেষে রাষ্ট্রীয় প্রণোদনাই একমাত্র ভরসা।

(২) ফেডারেশনগুলোর জন্য একটা বাজেট থাকলেও রিলেটিভলি খুবই নগন্য। একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জেতার মত না। যদিও এখন আগের থেকে অনেক বড় বাজেট দিচ্ছে সরকার; কিন্তু ফেডারেশনের আমলাতন্ত্র আর সদস্যের লুটে খাওয়ার প্রবণতার কারনে সেটা এথলেটদের ডেভেলপমেন্টে আর আসছে না। ফেডারেশনের কমিটিতে পলিটিকালরা বা প্রভাবশালীরা যায় নিজেদের স্ট্যাটাস দেখাতে, স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য না।

(৩) জনসংখ্যা যদিও যথেষ্ট গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক; কিন্তু এটাই সব না। ভারতের জনসংখ্যা চায়নার কাছাকাছি। তারা এত বছরের সব অলিম্পিক মিলিয়ে ৩০টা মেডেল জিতেছে, যেখানে চায়না শুধু একটা অলিম্পিক ইভেন্টে এর থেকে অনেক বেশি মেডেল জিতে থাকে। তার কারণ হচ্ছে Effective Population. অর্থাৎ যে পপুলেশনের ট্যালেন্ট থাকলে ইভেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ আছে।

বাংলাদেশের পপুলেশন বেশি হলেও ইফেক্টিভ পপুলেশন অনেক কম। ট্যালেন্ট স্কাউটিং বাংলাদেশে নাই বললেই চলে। যা হয় ব্যাক্তিগত উদ্যোগে হয়। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে যায় স্বজনপ্রীতি আর অন্দরমহলের গল্পে। তাই ক্রমশ ট্যালেন্টেড এথলেটরা প্রেষণা হারিয়ে ফেলে।

(৪) ধনী দেশ বেশি টাকা ঢালতে পারে। বাংলাদেশের সেই ক্ষমতা নাই। রাজনৈতিকভাবে যে রাষ্ট্র ডিসপ্লে করতে চায় তারা ভারসাম্যহীনভাবে এগুলোতে ফোকাস করে (যেমন চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া)। আমাদের এত তেল নাই। কিন্তু আফ্রিকার কিছু দেশ; ক্যারিবিয়ান দ্বীপ যেখানে ফেডারেশনের এত বাজেট নাই; আমলাতন্ত্রও সাভাবিক এরা কিভাবে মেডেল পাচ্ছে? এটার কারণ হচ্ছে ফোকাস। তাদের স্পোর্টিং কালচার আবার নির্দিষ্ট গেমসে ফোকাস। শুধু সেসব ক্যাটাগরিতে তারা ভাল করে। বাংলাদেশের সেই ফোকাসটাও নাই।

(৫) ফ্যামিলি সাপোর্ট। এটা না বললেই না। আমাদের সমাজে এথলেটদের দাম নাই। একটা বড় মিডেল ক্লাস পপুলেশন যারা স্টেবল ইনকামের চিন্তা করে, টিকে থাকার চিন্তা করে। পেশাজীবী এথলেট মানে নিজের পেটে লাথি মারা এমন দৃষ্টিভঙ্গি আমাদের।
এতকিছুর পরও আমাদের মত দেশ থেকে যারা অলিম্পিক পর্যন্ত যেতে পেরেছে বা আন্তর্জাতিক কোন ইভেন্টে মেডেল পেয়েছে এটাই ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার মত সম্মান পাওয়ার দাবিদার।

[ ইমেজ সুত্রঃ রয়েটার]
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×