somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএমফাহিম
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

চয়েজ নামের নীলাভ প্রদীপ

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই দেশটার একটা সম্পদ একটা শক্তি হচ্ছে Diversity। সেটা হাসিনা অনেক চেষ্টা করেও কন্ট্রোল করতে পারে নাই। নতুন এই চিল্লাচিল্লিও সেটা দাবায় রাখতে পারবে না। এটাই ফ্যাক্ট।

কি এই ডাইভার্সিটি? ধরেন আপনি ইসলামকে মনেপ্রাণে প্র্যাকটিস করতে চান আর আপনার সন্তানদের শরিয়তের বেষ্টনীতে রাখতে চান। আপনি মোটামুটি পারবেন। আবার আপনি ট্রেডিশনাল লাইফস্টাইল মেনে চলেন সেটাও পারবেন। আপনি প্রোগ্রেসিভ লাইফস্টাইল মেনে চলতে চান সেটাও পারবেন। সবগুলোর বিশাল কমিউনিটি আর অবকাঠামো আছে। আপনি প্রফেশনাল লাইফেও আপনার রিলিজিয়ন প্র্যাক্টিস করতে পারবেন আবার একটু রেস্পেক্টফুল ম্যানার রেখে চাইলে নাও করতে পারবেন।

এটার বিউটি হচ্ছে আপনি দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে যখন গ্রুপ ছবি তোলা হয় তখন সেখানে শার্টপ্যান্ট পড়া ভদ্রলোক, শাড়ি পড়া/ ওয়েস্টার্ন পড়া ভদ্রমহিলার পাশাপাশি টুপিদাড়ি হওয়া ভদ্রলোক হিজাব বা বোরখা পড়া ভদ্রমহিলাও আছে। বাংলাদেশের কালচারাল মিক্সটাই এইরকম। আবার আমরা এটার ব্যাপারেও ওয়াকিব যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের স্ত্রীকে ঘরে রাখতে চায়। ঘরের পুরুষরা তাদের সামর্থ্য দিয়ে ঘরের মহিলাদের নিরাপত্তা ও চাহিদা পূরণ করার চেষ্টা করে। আনলেস আপনি খুব বেশি ধর্মবিদ্বেষী হন; আপনি জানেন এটাও একটা বড় কমিউনিটি আর এখানে ডিসরেস্পেক্ট এর কিছুই নাই। তাদের "চয়েজ"।

"চয়েজ" খুবই সিম্পল শব্দ; খুবই নাজুক বটে। এটা ঝড়ো বাতাসে নীলাভ প্রদীপের মত । এই ঝড়ো বাতাস নানান নামে আসে। কোন ওয়ার্কস্পেসে নামাজ পড়া নিয়ে ব্যঙ্গ বা তাচ্ছিল্ল্য করা হয়; এটাও একটা ঝড়ো বাতাস। আবার থানা ঘেরাও করে চুরির মামলা ঠুকবে নাকি মানহানীর মামলা ঠুকবে সেটা নিয়ে কথা হয়; এগুলো সবই ঝড়ো বাতাস।

বাতাস কখনো ডান থেকে আসে কখনো বাম থেকে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না বাতাস আসলে সবার প্রতীপই এক এক করে নিভবে। আজকে অন্যের প্রদীপ নিভছে দেখে আমরা আড়ালে হাসি; কালকে নিজের প্রদীপ নিভতে গেলে হাত পাবা না। প্রদীপ নিভবে আর বাতাসের বেগও বাড়বে; যতক্ষণ না নিশ্ছিদ্র অন্ধকার আসে।

পতাকার গৌরব হবে বলে আমরা যারা বাতাসে জয়ধ্বনি দেই; সেই পতাকার সম্মান স্বতঃস্ফূর্ত "চয়েজ" থেকে আসে, লোকভয় থেকে না। এটাই হবে সার্থকতা, বিপরীতটা বরং পরাজয়। যদিও পার্থক্য বুঝার ক্ষমতা হারিয়ে ফেলছি আমরা।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×