somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএমফাহিম
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

ব্রিটিশ উপনিবেশ হওয়ার আগ পর্যন্ত ভারতবর্ষ কখনো একসাথে ছিল না

১১ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের উপমহাদেশের অনেক মানুষের (বিশেষ করে ভারতে) একটা ধারনা হচ্ছে "আগে আমরা সবাই এক দেশ ছিলাম। ব্রিটিশরা ডিভাইড এন্ড রুল করে আলাদা করলো"। এই আলাপটা ভারতে ১০ বার ভ্রমণে কখনো মিস যায় নাই

জি না। ব্রিটিশ আমল বাদে পুরো ভারতবর্ষ কখনোই একক শাসক বা শাসনে ছিল না। উত্তরে কাশ্মীর, পূর্বে আসাম-নাগাল্যান্ড-মনিপুর, পশ্চিমে খাইবার-পাস্তুন বাদ দিয়ে যে ভারতবর্ষ আমরা জাতিগতভাবে, ঐতিহ্যভাবে "ভারতবর্ষ" ভাবি সেটাও কখনো এক ছিল না। না চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, না আশোকের সময়, না মুঘলদের সময়।

মৌর্য যুগে পুণ্ড্র, বরেন্দ্র জনপদ ছিল শুধু তাদের অধীনে; বঙ্গ আর সমতট যেখানে বর্তমান ঢাকা আর চট্টগ্রাম অবস্থিত সেটা মৌর্যদের অধীনে ছিল এমন কোন ঐতিহাসিক প্রমাণ নাই। মৌর্য বা মুঘলদের সাম্রাজ্যের চূড়ান্ত অবস্থাতেও দক্ষিণ ভারত ছিল না তাদের কারোরই নিয়ন্ত্রণে। দক্ষিণ ভারত শাসন করেছে তামিল শাসকরা প্রাচীনযুগে পাণ্ডু, চোল, পল্লব বা কের সাম্রাজ্য; আর মধ্যযুগে বিজয়নগর, নিজাম সাম্রাজ্য।

উপনিবেশিক শক্তিরা এসেও এখানকার নানান সাম্রাজ্যের সাথে আলাদা করে কূটনৈতিক সম্পর্ক করেছিল; তখন দক্ষিনে শাসন ছিল মারাঠা, শিখ, মুঘলদের মাঝে; বাংলায় ছিল স্বাধীন নবাব; মহীশূর রাজ্যে তিপু সুলতান। না, ব্রিটিশরা এসে বিভক্ত ভারত পায় নাই বরং ভারত তাই ছিল যা হাজার বছরের এখানকার রাজনৈতিক সংস্কৃতি হয়ে এসেছে।

এতগুলো কথা বলার একটাই কারণ। ভারতবর্ষের সৌন্দর্য একক পতাকার ছায়াতলে থাকা কখনোই ছিল না। আমাদের সৌন্দর্য ছিল হরেক পতাকায় থাকা সত্ত্বেও ভাষা, সাহিত্য, ধর্ম , উৎসব, বাণিজ্য আর যোগাযোগের মিলবন্ধনে। বৈচিত্র্যতার সৌন্দর্যই ছিল আমাদের ভারতবর্ষ।

"ভারত এক দেশ ছিল" ন্যারেটিভ ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে আমাদের মাথায় দেয়া হচ্ছে সেটা একটা মিথ্যা। আর এই মিথ্যার ফাউন্ডেশনে তৈরি হয়েছে ইন্ডিয়ার কূটনৈতিক আদর্শ। সেটা আমাদের হাজার বছরের বৈচিত্র্যতার সৌন্দর্যকে রক্ষা না উল্টো নষ্ট করছে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৪৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×