somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"৯০ ভাগ" : যুক্তি নাকি ভ্রান্তি?

০৬ ই মে, ২০২৫ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি সুশীল হন, হেফাজত হন বা বাংলার হাল্ক হন; আপত্তি নাই। বরং নানান আদর্শের গঠনমূলক আলোচনা আমাদের সামাজিক সমস্যার ভাল পলিসি ভাল সলিউশন আনতে পারে।

সমস্যা হয় যখন আপনি ভন্ডামি করেন। তখন আপনার ইন্টেনশন ও ক্যাপিবিলিটি ক্যালকুলেট করা কঠিন হয়ে যায়। ভন্ডামিটা দুইটা কমন এক্সাপল আছে। এক, আপনি কৌশলে আপনার আদর্শের কিছু অংশ গোপন রাখছেন। দুই, আপনি এমন কিছু বলছেন যেটা আপনার আদর্শ বা এজেন্ডাকে রিপ্রেজেন্ট করে না (অনেকক্ষেত্রে কনফ্লিক্ট করে); কিন্তু আপনি সর্বসাধারণের বুঝার সুবিধার্থে বা পাবলিক সাপোর্ট পাওয়ার জন্যে আপনি সেটা বলছেন। দ্বিতীয় ভন্ডামিটা যখন কোন ধর্মভিক্তিক সংগঠন করে তখন এটা আরও বেশি বাধে। কারণ আপনি আশা করছেন তারা নৈতিকতার এক্সাম্পল সেট করবে। অপ্রিয় সত্য বলবে; ভুলেও ছল করবে না।

এমনই একটা ভন্ডামি হচ্ছে "দেশের ৯০% মানুষ" এর ফ্যালেসিটা। কারণটা বলি।

একটা খেলাফতের রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের স্থান নাই। এমনকি ৯০% এর সেন্টিমেন্ট কিসে আছে সেটারও স্থান নাই। মুহাম্মদ বিন কাশেম যখন সিন্ধু জয় করেছিল তখন সেখানে ৯০ ভাগ মুসলিম ছিল না বরং ০.০০০১% ছিল। উত্তর আফ্রিকা, আইবেরিয়ান উপদ্বীপ (বর্তমান স্পেস), এশিয়া মাইনর; এমনকি প্রাকইসলামিক মধ্যপ্রাচ্যেও অধিকাংশ জায়গায় মুসলিম জনসংখ্যা তেমন ছিলই না যখন প্রথম ইসলামের পতাকা আসে। তাহলে "৯০% মানুষ" এটা কোন ধর্মীয় লজিক না।

আচ্ছা ধর্মীয় না হউক; আপনি তর্কের খাতিরে মেনে নিলেন যে রাজনৈতিক আলাপে এই লজিকটা পেশ করা যায়। এখানে আসে দ্বিতীয় প্রবলেম। ৯০% মানুষ কি আদৌ আপনার পিছনে আছে? বাংলাদেশে যে কয়টা রিলেটিভলি ফেয়ার নির্বাচন হয়েছে কোনটাতেই কোন ধর্মভিক্তিক দল ৫-৬% এর বেশি ভোট কখনো পায় নাই। মানে এই দেশের মানুষের ধর্মীয় পরিচয় যাই থাকুক এরা আসলে প্রজাতন্ত্রে বিশ্বাস করে। এখন আপনি যদি বলেন যে যারা প্রজাতন্ত্রে বিশ্বাস করে তারা কাফের; তাহলে কিন্তু আপনি ৯০% থেকে নেমে একটা খুবই ছোট "জেনুইন মুসলিম" পপুলেশনে চলে আসলেন। যেমনিই বলেন আসলে আপনার পক্ষের লোক কম; সেটা কল্পনাতেও ৯০% না।

এখন ৯০% আপনারা কি ইন্টেনশনে বলছেন সেটা আমার জানা নাই। যদি এটা একটা ভুল হয়ে থাকে তাহলে শুধরে নেই আমরা। আর যদি ইন্টেনশন ছল বা কৌশল হয় তাহলে আপনারা নৈতিকতার এক্সাম্পল সেট করা বা নৈতিক রাষ্ট্রব্যবস্থা তৈরি করার মত মানুষ না
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×