somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএমফাহিম
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন প্রেসিডেন্টঃ আশা আছে, প্রত্যাশা নাই

৩১ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ক্রিকেট দলের র‍্যাঙ্কিং এখন তলানিতে নেমেছে; টেস্ট, ওডিআই আর টি২০ এ যথাক্রমে ৯, ১০,১০। বিগত ২০ বছরে এত বাজে অবস্থায় ছিল বলে মনে নাই। অগাস্টে ফারুক আহমেদ এর সভাপতি সবাই সাদরে মেনে নিয়েছিল। কিন্তু একজন ভাল টিম সিলেক্টর মানেই যে একজন ভাল প্রেজিডেন্ট হয় না সেটার শিক্ষা আমরা পেলাম।

আমিনুল ইসলাম বুলবুলের ট্র্যাক রেকর্ড একটু অন্যরকম। উনার অভিজ্ঞতার সিংহভাগই কোন দেশের ক্রিকেটিং সিস্টেমকে আপলিফট করায়। তার একটা সফল উদাহরণ হচ্ছে আফগানিস্তান; যারা ওডিআই আর টি২০ র‍্যাঙ্কিং এ এখন বাংলাদেশের উপরে। তবে আমিনুল ইসলামের কাছে সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

(১) উনি যে যে দেশের ক্রিকেটিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে সেখানে প্রায় শুন্য থেকে শুরু করা লেগেছে। তাই ঢেলে সাজানোর সুযোগ ছিল। বাংলাদেশের ঢেলে সাজানোর সুযোগ কম, এখানে ট্রান্সফরমেশনের স্কোপ বেশি।
(২) বিসিবির স্টেকহোল্ডাররা পুরাতন পদ্ধতিতে খাপ খেয়ে গিয়েছে। এরা নতুন ইনোভেটিভ আর ইফেক্তিভ স্পোর্টিং কালচারে যেতে কতদিন লাগাবে বা যেতে চাইবে কিনা সন্দেহ আছে। বিশেষ করে দলাদলি, দুর্নীতি, দুর্বল ম্যানেজমেন্ট সবগুলোই বড় ধাক্কা হবে উনার জন্যে।
(৩) বাংলাদেশের ক্রিকেটিং পলিটিক্স থেকে উনি সবসময় দূরে ছিলেন। তার ফিল্ড নলেজ নাই। বাংলাদেশের কালচারে কিভাবে কৌশলে সমাধান করবে সেই এক্সপেরিয়েন্স নাই; থাকলেও সেটা অনেক আগের। এটা তার জন্যে একটা সীমাবদ্ধতা হবে।

এইসব ছাপিয়ে টিম মরাল, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, বিভাগীয় প্লেয়ারদের গ্রুমিং, সময়মত বেতন-ভাতা নিশ্চিত করা আর ঘরোয়া লীগগুলো ঠিক করা এইসবও করা লাগবে।

দুঃখজনক হলেও সত্য যে আজকে বাংলাদেশ ক্রিকেট ২০০৪/০৫ সালের মতই দুর্বল। সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×