somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কবির মৃত্যুদন্ড

২৮ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-
মহামান্য আদালত কবিকে যখন
দোষী ঘোষনা করলো,
কবি তখন বুকের মাঝে
অট্টহাসি হেসেছে নীরবে,
কবির কবিতারা নাকি
এখন মিছিলে যায় স্লোগানে স্লোগানে,
জনগন তাদের দাবীদাওয়ার কথা
বেমালুম ভুলে গেছে,
সবাই নাকি আরাম প্রিয় হয়ে গেছে,
শুধু কবির কবিতাগুলো
চরম বিপ্লবী হয়ে গেছে,
একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না রাষ্ট্রযন্ত্রকে
শ্রেনীশত্রু খতম করছে কবিতার অভিমানে,
তাই কবিকে মৃত্যুদন্ড দেওয়া হলো।

কবির মৃত্যুদন্ড হলো
আর কবিতা লিখতে না দেওয়া,
কবির সকল কিছু এখন
রাষ্ট্র্র অধিকারে চলে যাবে,
কবিতার খাতা,কলম,বসত ভিটা,
একটা ছোট্ট পুকুর আর তার পাশে দাড়ানো
লিকলিকে উদাসী নারিকেল গাছ।

তারপরও মহামান্য আদালত
কবিকে উলংগ করে দেখতে বললো,
কবিতা লেখার মতো আর কিছু
লুকিয়ে রাখেনিতো শরীরের গোপন জায়গায়
সাথে সাথে মহামান্য আদালতের
আদেশ পালনের জন্য একজন সিপাহী
তার হাতের বড় বড় নোঁখ দিয়ে
কবির শরীরের প্রতিটি লোমকুপ
আচঁড় দিয়ে দেখলো,
বড় বড় দাঁত দিয়ে
কামড় দিয়ে দেখলো,
কিছু না পেয়ে বললো,
“একটা বুকের খাঁচা ছাড়া
শরীরে আর কিছুই নেই”।
সিপাহী জানেনা এই বুকের খাঁচায়ই
লুকিয়ে রেখেছে কবি,
একটা আকাশ,নদী,পাহাড়,
মায়ের আদর, বাবার শাসন
কিছু অভিমান ,বিরহ ,ভালোবাসা,
একাকীত্ব,সব কিছু ,একেবারে সব।

মহামান্য আদালত তার রায়ে
আরো বললো,
“কবির মৃত্যুর পর তার কোনো
কবর হবেনা এই রাষ্ট্রে”।

কবি এবার অট্টহাসি দিয়ে
চিৎকার করে বলে,
“কবিদের মৃত্যু হয়না
কবরের জন্য মাটি দরকার হয়না,
কবির কবর হবে
প্রতিটি কবির বুকের জমিনে”
কবি হাসতে হাসতে আরো বললো
কবি জানাজার কাপড় বুনবে
তার কবিতার শুদ্ধ অভিমানের সুতোয়,
কবির জানাজা হবে কবিতার
বিরহের আর অভিমানের
স্লোগানে স্লোগানে।
—————-
রশিদ হারুন
২৭/০১/১৮
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×