somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

না পাঠানো চিঠি

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহেদ ,
শেষ পর্যন্ত তুইও
আমাকে একই প্রশ্ন করলি,
সবাই না হয় করে,
তারাতো আর আমার সব কিছু জানে না,
বুঝে না, কেউতো আর আমার বন্ধু না,
তুইও জানতে চাইলি,
এখনো বিয়ে করিনি কেনো?

বন্ধু,
বিয়ে কেনো করিনি
আমি নিজেও জানিনা ,
আবার হয়তো জানি,
এতো বড় সংসার,
তার উপড় বাবা নেই,
অভাবের বাড়ীর বড় ছেলের জ্বালা
তুই বুঝবি না,
আমার আয়ে চলতো সাতজনের সংসার,
কোনো মেয়ে এতো বিপদ পড়েনি যে,
অভাবের সাথে সংসার শুরু করবে,
অভাবী মানুষ ও কি ভাবে যেনো
প্রেমে ডুবে যায়,
“মনোলীনা” হা মেয়েটার নাম “মনোলীনা”ই ছিলো,
প্রেমটার যখন দু’বছর গেলো,
বিয়ের কথা বলতেই মেয়েটা বললো,
আলাদা বাড়ী নিয়ে যদি সংসার শুরু করি
তাহলেই ও বিয়ে করবে,
প্রেম’টা টুক করে ডুবে মরলো সেই দিনই,
আমার মনের অক্ষমতার হাওরের বিষন্নতার জলে।

সেদিন সারা রাত আকাশের দিকে তাকিয়ে
মনে মনে চিৎকার করে বলেছিলাম,
“বাবা”
তোমার বুকে আমাকে টেনে নাও,
না হলে এই অক্ষমতার জলে একদিন
তোমার এই সন্তান ডুবে মরবোই।

বন্ধু ,
বিশ্বাস কর
কেউ বিয়ের প্রস্তাব আনলেই
মা’ যেনো কেমন আচরন করতো,
যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে
প্রস্তাবটা ফিরিয়ে দিতো,
মনে হতো ভাই বোনেরা ও খুশি হতো তাতে,
আমি বুঝতাম, সবই বুঝতাম বন্ধু,
মা’ ভয় পেতো,
বিয়ে করলেই হয়তো আমি বদলে যাবো,
আরেকটা নতুন মানুষ এই সংসারের রোজগারে ভাগ বসাবে,
আমি যদি আমার মা’র বাকী সন্তানদের আর না টানি,
তারা মানুষ হবে না ।

সবাই মানুষ হয়েছে
ভাই বোনেরা তাদের সংসার নিয়ে ব্যাস্ত,
আমি শুধু প্রৌঢ় হয়েছি
আর মা’আমাদের ছেড়ে
বাবার কাছে চলে গেছে অনেক আগেই,
মা’র অসুস্হ অবস্হায় শেষ কথা ছিলো,
“বাবা, আমাকে ক্ষমা করে দিস”
আমার উত্তর শোনার
সময় পায়নি আমার মা,
আমি শুধু জানি
মা’রা কখনো ভুল করে না।

শাহেদ,
এখন আমাকে আর কাউকেই
টানতে হয় না,
আমি শুধু নিজেকে টানি,
একলা ঘরে ফিরি দিন শেষে,
তিন বেলা বাইরে খেয়ে খেয়ে
শরীরে অসুখ বাধিয়েছি অনেক রকম,
রাতে ঘুমের মাঝে নির্ঘুম কাটাই প্রায়ই,
তখন বুকে, কপালে
একটা হাতের স্পর্শ এর জন্য
কেমন যেনো অস্হিরতা জাগে
মাথার ভিতর ,
কথা বলার জন্য
একজন মানুষ খুঁজি মনে মনে,
একটা নারী শরীর সম্পূর্ন স্পর্শ
করা হলো না আমার এই জীবনে,
দেখাও হলো না।

এখন আর শরীরে
সেই ভাবে কাম জাগে না
যুবক বয়সের মতো,
যৌবনে কতো রাত এই ‘শরীর’
নিজের মাঝেই গলা টিপে হত্যা করেছি,
বার বার মরতে মরতে
শরীর ও ক্লান্ত হয়ে গেছে।

ইদানিং প্রায়ই সেই মেয়েটা
‘মনোলীনা’র কথা মনে পরে,
চেহারাটা কোনো ভাবেই
মনে করতে পারি না।

আজকাল মনে হয়
ভালোবাসা হলো একরকম দেনা পাওনার হিসাব,
মা’র হিসাব মা করছে একরকম ভাবে,
মনোলীনা’ করেছে তার মতো করে,
আমি শুধু হিসাবের খাতা হয়ে ছিলাম।

বন্ধু,
আমারও খুব লোভ জাগে ইদানিং
ভালোবাসার হিসাব নিকাশ করতে,
শুধু সময় আর বয়স আয়নার দেয়াল হয়ে
হাহাকার বাড়িয়ে দেয় আমার ভিতর,
ভয়ে পারি না,
লজ্জায় পারি না,
মাঝে মাঝে যখন নিজেকে আর টানতে পারি না
তখন আকাশের দিকে তাকিয়ে
শুধু বাবা মা’কে খুঁজি ।

ভাই বোনেরা মাঝে মাঝে
ফোন করে খোঁজ নেয়
ঠিক মতো বেঁচে আছি কিনা,
এই বয়সে ওরা মাঝে মাঝে বিয়ের কথা বলে,
আমি শুধু শুনেই যাই,
কখনো কোনো উত্তর দেই না।

শাহেদ,
আমি বুঝতেই পারিনি,
অক্ষমতার হাওরে আমি কবেই
ডুবে মরে গেছি বিষন্নতার ভারে।
————————————-
রশিদ হারুন
০৬/০৭/২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিতে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×