somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

ঈশ্বর মানুষকে একটি মুখ দিয়েছিলেন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় আদালত,
লোক’টি কি অন্যায় করেছিলো
এখনো বুঝতেই পারলো না,
অথচ আপনি তাকেই যাবজ্জীবন জেল দিয়ে দিলেন ,
আপনি যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন
“তুমি দোষী না নির্দোষ?”
লোকটি শুধু আপনার চোখে চোখ রেখে
হাসি মুখে বলেছিলো,
“হুজুর, ওটাতো আপনার কাজ,
আমি বলে দিলে কি আপনি শুনবেন?
তারচেয়ে, আপনিই বলুন আমি দোষী না নির্দোষ।”

মাননীয় আদালত,
লোকটির পরিচয় কি,
লোকটি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়,
লোকটি কোনো শীর্ষ সন্ত্রাসী নয়,
লোকটি কোনো ঋন খেলাপী নয়,
লোকটি কোনো মাদক ব্যাবসায়ী নয়,
আদালত অবমাননা হয়
এমন কথা লোকটি কখনোই বলেনি,
লোকটি একজন ‘মানুষ’!!

মানুষটি শহরে দাড়িয়ে চিৎকার করে শুধু বলেছিলো,
“কথা না বলতে পেরে আমি একশো বছর বাঁচতে চাইনা,
আমি আমার বুকের ভিতরের কথা বলে একদিন বাঁচলেই খুশি।”
শুধু এই কথাটি বলার জন্য তার বিরুদ্ধে মান হানির মামলা হলো।

মাননীয় আদালত,
একজন মানুষ যদি বুকে হাহাকার নিয়ে
একটি কথা বলেই থাকে,
তাতে আরেকজনের মানহানি হয় কি ভাবে!!
আজকাল মানী লোকের মান বোধহয়
বন্য শুকরের মতো যেখানে সেখানে সঙ্গমে লিপ্ত হয়।

লোকটির জীবন বৃত্তান্তে শখের জায়গায় লেখা আ্ছে-
‘এক বেলা কম খেয়েও মনের কথা বলে বেঁচে থাকা।’

মাননীয় আদালত,
মনের কথা বলে বেঁচে থাকার শখ যদি অপরাধ হয়,
তবে মানুষের মুখ জন্মের পর পরই শেলাই করে বন্ধ করার আইন করুন।

এতো মানুষ কারাগারে রাখলে জায়াগার অভাব হবে যে কোনো রাষ্ট্রের,
বরং রাষ্ট্রের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে
সেখানে কারাগার বানানো হোক,
অথবা মাননীয় ঈশ্বর,
আপনি মুখ ছাড়া নতুন প্রজাতির মানুষ পৃথিবীতে সৃষ্টি করুন।।

——————
রশিদ হারুন
২৮/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×