somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হারানো বিজ্ঞপ্তি

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু চৌরাস্তার মোড়ে একটি উনিশের যুবক জীবন হারিয়েছে।
সময় ছিলো বিকেল ৫-৩০।
একটু আগে এক পলকা বৃষ্টি হয়েছিলো।
সেই সময় সেখানে একটা রংধনু মুখ গোমড়া করে ঝুলেছিলো।

ঘটনার সংক্ষিপ্ত বিবরন—

একটা উনিশের জীবন নিয়ে একজন মুগ্ধ যুবক জটলার মধ্যে দাঁড়িয়ে ক্যানভ্যাসারের ম্যাজিক দেখছিলো।
ঐ সময়ই পাশ দিয়ে চলে গেলো একটি অলস লাল রিকশা-
অলস ষাঁড় মতো ঠিক হেলতে-দুলতে-দুলতে।

রিকশার আরোহী ছিলো হলুদ সালোয়ার পড়া ষোল বয়সের এক কিশোরী।
গোমড়া মুখের রংধনু দেখে সে তার হাসি আর আটকাতে পারেনি।
কিশোরীর হাসি দেখে রংধনুও গোমড়া মুখ রেখে হেসে উঠলো।
তখনই উনিশের সেই যুবকের দুটি চোখই মরলো ষোলোর কিশোরীর লাল ঠোঁটের হাসিতে।

একই সময়ে বুক পকেটে যত্ন করে রাখা- ‘উনিশের যুবক জীবন’ হঠাৎ লাফ দিয়ে কোথায় পড়লো যুবকটি আর খুঁজেই পেলো না ।

ক্যানভ্যাসারের ম্যাজিক শেষে সবাই চলে গেলেও-
যুবকটি ঠায় দাড়িয়ে ছিলো সেখানে মধ্য রাত্রি পর্যন্ত।
একা, একেবারে একা।
একটা আস্ত জীবন হারিয়েতো আর বাড়ি ফিরে যাওয়া যায়না একা একা।
তারপর রাস্তায় পড়ে থাকা আরেকজনের শত জোড়াতালি মারা একটি জীবন কুড়িয়ে বুক পকেটে ভরলো সে।
খুব ভোর বেলা যুবকটি যখন বাড়ী ফিরলো-
আয়নায় নিজেকে দেখে সে আর চিনতেই পারেনা,
চিৎকার করে ভয় পেয়ে বলেছিলো,
“এটাতো আমি না”।

ধারনা করা হচ্ছে যে-
কিশোরীটি জানতেই পারেনি একজন উনিশের যুবকের জীবন সেই সময় লাফ দিয়ে তার ষোলোর ঠোঁটে গিয়ে পড়েছিলো।

যদি কোন ষোলোর কিশোরী আয়নায় নিজেকে দেখতে গিয়ে,
দু’ঠোঁটের মাঝে উনিশের কোনো যুবকের জীবন ছটফট করতে দেখেন-
তবে দয়া করে নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন।
উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।
১০৭/এ উত্তর যাত্রাবাড়ী,
নিচ তলা।

প্রসঙ্গত উল্লেখ্য যে,
যুবকটি এখন রংধনু রংয়ের পোষাক পড়ে সারাদিনই চৌরাস্তার মোড়ে দাড়িয়ে থাকে।
আর শত জোড়াতালি মারা জীবন নিয়ে তার একজোড়া মরা চোখে একটি লাল রিকশা খুঁজে, আর খুজে সেই লাল ঠোঁট।
——————————————
রশিদ হারুন
০৯/১২/২০১৯
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×