somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হাহাকারনামা

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক একজন মানুষ এক একরকম হাহাকার
নিয়ে ঘুরে বেড়ায় সারাজীবন।

আমার পাশের বাসার নীলা’দি কখনো বিয়ে করেনি-
শুধু উনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন তাই।

আমার এক বন্ধু
বিয়ের পর কখনো তার বউয়ের সাথে ঘুরতে বের হয়নি-
বউ তার চেয়ে কিছুটা লম্বা, সেজন্য!!

আমি এক যুবককে জানি-
যে একসাথে তিনটি প্রেম করে
কিন্তু কাউকেই বিয়ে করবেনা-
বালক বেলায় তার একটি চুম্বন কোন এক বালিকা নাকি প্রত্যাখ্যান করেছিলো।

একজন পুরুষকে জানি-
যে তার স্ত্রী’কে ডিভোর্স দিয়েছেন দশ বছর হলো-
শুধু তার ড্রেস সেন্স অরুচিকর বলে,
অথচ গত দশ বছর যাবত রাতের বেলায়
প্রাক্তন স্ত্রীর রেখে যাওয়া শাড়ী, ব্রা , প্যান্টি আর হাতঘড়ি-
ঘুমবিছানায় পাশাপাশি রেখে তারপর তিনি ঘুমোতে যান।

একজন পুলিশ অফিসারকে চিনি,
যিনি অপরাধীদের রিমান্ডে নিয়ে অত্যাচার করেন,
আর তারা অপরাধ স্বীকার করার পরপরই তিনি বাথরুমে গিয়ে কল ছেড়ে চিৎকার করে কিছুক্ষণ কাঁদেন।
বিশ বছর বয়সে উনি পুলিশের ভুলে একদিন হাজতে ছিলেন।
শুধু মাত্র সেই অত্যাচার আর অপমানের কথা তখনই তার প্রতিবার মনে পড়ে যায়।

একজন ঘুষখোর অফিসারে গল্প শুনেছি-
যিনি ঘুষের টাকা হাতে নেওয়ার পর
প্রতিবারই সাবান দিয়ে হাত ধুতে ধুতে হাতের চামড়া নষ্ট করে ফেলেছেন।
এখন তার বউ আর তাকে বউয়ের শরীরে হাত দিতে দেয়না!!
যদি তারও শরীরের চামড়া নষ্ট হয়ে যায়।

একজন শিক্ষককে জানি-
উনি কখনো আয়না দেখেননা!!
আয়নার দিকে তাকালেই কেনো যেনো উনার মনে হয়-
একজন মূর্খ মানুষ উনার দিকে তাকিয়ে আছেন,
উনি আবার মূর্খ মানুষ একেবারে সহ্যই করতে পারেননা।

একজন বালককে চিনি-
যে স্কুল ফাঁকি দিয়ে সুযোগ পেলেই
রেল লাইনের কাছে বসে থাকে।
তার সব সময় মনে হয়-
একটি রেল লাইন ঘুমিয়ে আছে তার বুকে ।

একজন কবিকে চিনি-
যিনি অনেকদিন ধরে আর কবিতা লিখতে পারেননা।
প্রচন্ড ক্ষিধে পেটে একদিন ভুল করে কিছু রংগিন প্রজাপতি ধরে খেয়েছিলেন!!
এখন কবিতা লিখতে গেলে‌ই
প্রতিটি অক্ষর প্রজাপতি হয়ে উড়ে চলে যায়!!
অথচ উনি ঠিক করে রেখেছিলেন,
একটি কালজয়ী কবিতা লিখে‌ উনি আত্মহত্যা করবেন।

এক একজন মানুষ এক একরকম হাহাকার
নিয়ে ঘুরে বেড়ায় সারাজীবন।
————————————————
রশিদ হারুন
১১/০১/২০২০
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×