somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন রশিদ হারুন

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ঠিক বারোটা এক মিনিটে
চৌরাস্তার মোড়ে-
ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলতেই
চারজন মানুষ এক সাথে দাড়িয়ে পড়ল।

তারা সবুজ বাতির জন্য অপেক্ষা করছে।
অনেক সময় ধরে লাল বাতি আর সবুজ হচ্ছে না!!
বিরক্ত হয়ে তারা পরস্পরের দিকে তাকালো।
তারপর গল্প করার জন্য পরিচিত হয়ে গেলো।

বালকটি অস্ফুট কন্ঠে নাম বললো
-রশিদ হারুন।
কিশোরটি চিৎকার করে পরিচয় দিলে -রশিদ হারুন।
যুবকটি খুব উদ্ধত কন্ঠে নাম বললো -আমি রশিদ হারুন।
মধ্যবয়স্ক মানুষটি বিনয়ের সাথে বললো- রশিদ হারুন।
সবাই একসাথে বলে উঠল
-এতো পরিচিত লাগছে কেনো আমাদের!!

মধ্যবয়স্ক মানুষটি পরম মমতায় বালকটির মাথার নিয়ন বাতির আলো মুছে দিতে দিতে বললো,
- রাতের বেলায় এক সময়
এই শরীরে শুধুই চাঁদের আলো আলসেমী করে শুয়ে থাকতো।
এখন বুঝি নিয়ন বাতির আলোও থাকে!!

কিশোরটি যুবকের দিকে তাকিয়ে ধরা গলায় বললো,
-আমাদের ঠিকমতো খেতে দিতে পারতো না বলে বাবা একদিন পুকুরের জলে ডুবে মরলো!!
তারপর থেকে জল দেখলেই আমি মাছ হয়ে যাই।
সাঁতার কাটি আর বাবাকে খুঁজি।

যুবকটি মধ্যবয়স্ক মানুষটির দিকে তাকিয়ে বললো
- অনেক অভাব, অবজ্ঞা, আর অভিমান!!
এই তিন অভিশাপে একজন নারীও আমাকে ভালোবাসেনি,
তবুও দাড়িয়ে আছি রাতের এই শহরে।
আমি এখন মাছরাঙা পাখি ভালোবাসি।

বালকটি সবার দিকে তাকিয়ে বললো,
- সবাই চলুন আমার সাথে।
চাঁদের আলোতে আজ সবাই মিলে আকাশে সাদা বক হয়ে উড়বো।

অনন্ত সময় পর,
ঠিক রাত বারোটা তিন মিনিটে সিগন্যালের সবুজ বাতি জ্বলে উঠল।
সবাই সবার দিকে তাকাল আবারও।
তারপর বালকটিকে সামনে রেখে পেছন পেছন তিনজন একটি রেখা ধরে সোজাসুজি হাঁটতে লাগলো।

দূর থেকে দেখলে মনে হয় একজনই রশিদ হারুন!!
——————
রশিদ হারুন
১৫/০১/২০২০
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×