somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার প্রত্যাখ্যান ও আমার মধ্যরাতের ঘুঘু

২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে প্রত্যাখ্যান করে যখনই তুমি চলে যাচ্ছিলে
-ঠিক তখনই পদ্মা নদীর মাঝ বরাবর
গল্পরত একটি শুশুক আর গাঙচিলের মধ্যে ঝগড়া শুরু হলো।
গাঙচিলটি শুধু তাকিয়ে দেখলো শুশুকটি জলে ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে
আর সে হাহাকারের জলে ভেজা মন নিয়ে উড়তে লাগলো আগুন পোড়া আকাশে।
তখনই আমার মগজের ভিতর চলতে লাগলো বায়োস্কোপ,
সারাজীবন ধরে বারবার অহেতুক আমার মরে যাবার বায়োস্কোপ।
উত্তর যাত্রাবাড়ির ১০৭/৯ নং সেই ভাড়া বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ি আর মাটিতে নামাতে পারিনি, বৃষ্টিতে ভিজে আকাশেই ছিঁড়ে গিয়েছিল কাগজের সেই ঘুড়িটি।
সেদিন সেই ঘুড়ির জন্য বোকার মতো লুকিয়ে কাঁদতে কাঁদতে অহেতুক একবার মরেছিলাম।
জীবনে প্রথম পাওয়া দাদুর দেওয়া আস্ত দশ টাকার লাল নোটটি সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুক পকেট থেকে পকেটমার হয়েছিলো,
সেদিন লজ্জায়, অপমানে আর কষ্টে লঞ্চের বাথরুমে কেঁদেছিলাম কিছুক্ষণ পরপর,
সেদিনও অহেতুক মরেছিলাম আমি মাঝ নদীতে অনেকক্ষণ ধরে।
১০৮ এর নীলা আপা কলেজে যাবার কথা বলে বাড়ি থেকে পালিয়েছিলো মহল্লার পত্রিকার একমাত্র হকারওয়ালার সাথে, নীলা আপা আর কখনোই বাড়ি ফিরেনি,
আমাদের মহল্লায়ও অনেকদিন পত্রিকা পাওয়া যায়নি,
আমিও তারপর থেকে নাম না জানা এক কষ্টে কেঁদেছি রাত বিরাতে ঘুমোতে গেলেই,
তখনও অহেতুক প্রতি রাতেই মরতাম।
এভাবে সারাজীবন
আমি অহেতুক অনেকবার মরেছি,
তোমার এই প্রত্যাখ্যানের পর থেকে আমার মগজে শুধু সারাজীবন ধরে মরে যাবার বায়োস্কোপ চলছে।
তোমার এই প্রত্যাখ্যান এখন একটা মধ্যরাতের ঘুঘু পাখি হয়ে বুকের মধ্যে শুধু উড়ে আর উড়ে,
সারারাত ধরে হাহাকারে ডেকে চলে ঘুঘুটি,
-সেই ছেঁড়া ঘুড়িটির জন্য,
-হারিয়ে যাওয়া দশ টাকার আস্ত নোটটির জন্য,
নীলা আপার ফিরে আসার জন্য।
এখন আমি রাত বিরাতে গুনগুনিয়ে গান গেয়ে বুকের মধ্যরাতের ঘুঘুটাকে ঘুম পাড়াতে ব্যর্থ হয়ে অহেতুক বারবার মরি-
“ওরে আমার মধ্যরাতের বুকের ঘুঘু,
তুমি ঘুমাও না কেনো!
তুমি ঘুমাও
তুমি ঘুমাও। "
এই শহরে এখন যদি রাত বিরাতের একটি ঘুঘু পাখির ডাকে কেউ ঘুমাতে না পারে,
তাহলে শুধু,
আমাকে তোমার এই প্রত্যাখ্যান দায়ী থাকবে,
আর দায়ী থাকবে আমার অহেতুক বারবার মরে যাওয়া।
———————
রশিদ হারুন
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×