somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে

০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি চল্লিশ বছরের আশেপাশের একজন পুরুষকে জানি
-যিনি বিগত প্রায় বিশ বছর যাবত শহরের বেশির ভাগ ডাকবাক্স তার বাড়িতে জমিয়েছেন,
এক কথায় চুরি করেছেন।

এই জন্য তাকে কয়েকবার থানা হাজত ও করতে হয়েছে।
লোকটিকে অনেকবার মানসিক ডাক্তার দেখানো হয়্ছে,
এমন কি মানসিক হাসপাতালেও রাখা হয়েছিল দিনকে দিন ।

প্রতিবার সম্পূর্ণ সুস্থ হওয়ার পর যখনই উনি নিজের শহরে ফিরেন,
শুধু মাত্র শহরের যে কোন একটি ডাকবাক্সের দিকে নজর পড়লেই;
তিনি পূর্বের মানসিক অবস্হায় ফিরে যান মুহূর্তে।
ডাকবাক্স সম্পর্কিত এমন অদ্ভুত রোগ ডাক্তারি ইতিহাসে পৃথিবীর কোথাও নেই।

পুলিশের এজহার থেকে জানা যায়, লোকটির সদ্য যৌবনে একজন কিশোরীকে একটি প্রেমপত্র লিখে মহল্লার ডাকবাক্সে ফেলেছিলেন।
তারপর থেকে সে‌ই চিঠির উত্তরের জন্য প্রথমে তিনি নিজ বাড়িতে বসে দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন,
তারপর একসময়ে ধৈর্য হারিয়ে মহল্লার পোস্ট অফিসে গিয়ে সারাদিন বসে থাকতেন,
এভাবে যতই দিন যায়,
একসময যখন চিঠির উত্তর আর আসেনা;
তখন তিনি শহরের বাকী পোষ্ট অফিসে গিয়ে গিয়ে বসে থাকতে শুরু করলেন।

এইসময় একদিন হঠাৎ করেই উনার মনে হলো,
সেই চিঠির উত্তর ডাকবাক্সের ভিতরই পড়ে আছে,
ডাকপিয়নরা ইচ্ছে করে‌ই উনাকে চিঠির উত্তর দেয়না।

উনি কোথায় যেনো এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পেলেন।
সেই থেকে তিনি ডাকবাক্স দেখলেই ভেংঙে বাড়িতে নিয়ে যান,
আর চিঠিপত্র ঘেটে ঘেটে উনার চিঠির উত্তর খুঁজে বেড়ান।

এই ইতিহাস জানার পর
আমি যখনই যেখানে, এমন কি দেশের বাহিরেও যে কোন ডাকবাক্স দেখি,
কেন যেনো আমি সেই ডাকবাক্সের শরীরে সেই পুরুষটিরই আবছায়া দেখতে পাই!

অনুভব করতে পারি,
পৃথিবীর সমস্ত ডাকবাক্সের ভিতরে আলাদিনের দৈত্যের মতো
এই লোকটির আত্মা আটকে আছে অনন্তকাল ধরে।

আমার ভিতরে এক অপরিচিত ‌অদ্ভুত অনুভুতি জানান দেয় যে,
এই মানুষটির মৃত্যূর পরও তার আত্মার মুক্তি হবেনা,
যতক্ষণ না পর্যন্ত ডাকবাক্স চুরির এই ইতিহাসের
-‘নাম না জানা’ সেই কিশোরীটি
এই পুরুষটিকে একটি চিঠির উত্তর লিখে হাতে হাতে দেয়,
অথবা তার মৃত্যূর পরও সেই চিঠির উত্তর লিখে সেই কবরের মাটিতে রেখে আসে।

যেদিন থেকে কিশোরীর দয়ায় লোকটির আত্মা ডাকবাক্স থেকে মুক্তি পাবে,
-আমি হলফ করে বলতে পারি,
শুধুমাত্র সেদিন থেকেই এই শহরের আর কোন ডাকবাক্স চুরি হবেনা।
—————————
রশিদ হারুন
০২/০৮/২০২০
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×