somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমি আর আমার বেড়ে ওঠা ভাড়ায় থাকা বাড়িটি

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই যে আমার পাশে যে ছায়া দেখছেন আপনারা
এই ছায়া আমার নয়,
এটা আসলে একটা বাড়ির ছায়া।
খুবই অবুঝ একটা বাড়ি,
আমাকে দেখলেই ছোট বাচ্চাদের মতো কান্না জুড়ে দেয় আমার সাথে আসার জন্য;
একসময় মনিবভক্ত পোষা কুকুরের মতো নিঃশব্দে আমার পিছনে হাঁটা শুরু করে।

আমি এই ১০৭ নং উত্তর যাত্রাবাড়ির ভাড়া বাড়ির নিচ তলায় জন্মেছিলাম।
বিয়েশাদি এই বাড়িতে হয়েছে,
বাবা মারা গেছেন এখানেই
আর আমরা এখন অন্য মহল্লায় থাকি নিজেদের বাড়িতেই ।

আমার মতো এই বাড়িটির শরীর মনেও বয়সে ধরছে,
আমার ঝরেছে মাথার চুল, ফ্যাকাশ হচ্ছে গায়ের চামড়া
আর বাড়িটির আস্তর আর রঙ।

অনেকটা বাধ্য হয়ে প্রায়ই সবার অগোচরে
‌অবুঝ বাড়িটিকে
আমার নিজের ঘরে নিয়ে আসি বুকে করে,
তারপর তার শরীরের সমস্ত শ্যাওলা পরিষ্কার করে
নতুন রঙ করে ফিরিয়ে দেই আগের মতো করে।

কখনো যদি ভুল করে ( পড়তে হবে ইচ্ছে করে)
কখনো সেই বাড়ির পাশ দিয়ে ঘরে ফিরি
তখনই বাড়িটি
বরাবরের মতো পিছ পিছ চলে আসে ছায়া সেজে।

যদিও আমি এখন অন্য মহল্লায় আমার নিজের ঘরেই থাকি,
আর সেই বাড়িটি একজায়গায়ই দাঁড়িয়ে আছে আটচল্লিশ বছর যাবত।
তবুও আমি আর আমার বেড়ে ওঠা সেই ভাড়ায় থাকা বাড়িটি
দুজন দুজনের বুকে আটকে গেছি সারাজীবন ধরে।
——————
র শি দ হা রু ন
১৯/১১/২০২০
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×