somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতৃঋণ-১৪

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাবার মৃত্যুর পর
তার পুরোনো একমাত্র হাতঘড়িটা
বহু বছর ধরে পড়েছিল মায়ের কাঠের আলমারিতে।
ঘড়িটার চাবিতে অনেককাল ধরে দম না দিতে দিতে বিকল হয়ে গেছে।
আমি কিছুতেই পারলাম না ঘড়িটা চালু করতে,
এমনকি কোনো ঘড়ির কারিগরও পারলো না।
যেভাবে পারেনি সেদিন কোনো ডাক্তার
বাবার অচল বুকটা সচল করতে।

আমি এখন দুহাতে দুটো ঘড়ি পরি।
একটি সচল আর তার সাথে বাবার বিকল ঘড়িটা।

আজকাল সময় পেলেই
আমি বাবার ঘড়িটার কাঁটার দিকে তাকিয়ে থাকি দীর্ঘক্ষণ ধরে,
যদি হুট করে কোনো একদিন
বিকল ঘড়িটার কাঁটা চলতে শুরু করে
-সেইদিন আবার যত্ন করে
ঘড়িটা মায়ের কাঠের আলমারিতে রেখে দেবো।

যখনই কেউ আশ্চর্য হয়ে জানতে চায়
-দু’হাতে দুই ঘড়ি কেনো পরি?
কী উত্তর দিবো?
আমি জানি না!
সত্যি আমি জানি না এর উত্তর।

আমি শুধু একটি সত্যি জানি
-এটা আমার মৃত বাবার হাতঘড়ি।
————————
র শি দ হা রু ন
০৩/১২/২০২০
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×