somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

যুদ্ধের মাঠে মায়া খেলা করা দুটি চোখ

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তার সাথে আমার দেখা ইউক্রেনের বর্ডারে
চারিদিকে ভেসে আসা ভয়ার্ত মানুষের ঢলে।
এই ঢল আটকে দিচ্ছে কাঁটাতারের দেয়াল,
কাঁটাতারের ঐ পারে পোল্যান্ড।

হঠাৎ হঠাৎ বোমা পড়ছে আকাশ থেকে,
রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ক্ষুধার্ত চিলের মতো সারাদিনই আকাশে উড়ছে।
কয়েকদিন আগেও এই নীল সাদা আকাশে কবুতর উড়ত সারাদিন;
এখন চিলের ভয়ে তারাও শরণার্থী হয়ে হয়তো অন্য কোনো আকাশে উড়ছে।

আমার ঠিক সামনেই পঁচিশ-ত্রিশের একজন সাদা চামড়ার নারী,
বোমার ভয়ে অস্থির হয়ে বারবার উপরের দিকে তাকাচ্ছে।

খুব কাছে পড়া এক বোমার শব্দে আমরা এক পলক পরস্পরের দিকে তাকালাম আতঙ্কিত চোখে।
নারীটির চোখে আমি দেখলাম হারিয়ে যাওয়া পরিচিত সেই নীল সাদা আকাশটা।
মনে হলো ঐ আকাশেই যেনো ইউক্রেনের আকাশ থেকে হারিয়ে যাওয়া কবুতরগুলো নির্ভয়ে উড়ছে।

হঠাৎ করেই আমি তাকে বললাম,
“তোমার চোখ দুটি যেন নীল সাদা একটি আকাশ,
অসম্ভব রকম রঙিন মায়া উড়ে বেড়াচ্ছে সেখানে!”

ঠিক এই সময়েই
এই কথাটি কেন যে বললাম,
আমি জানিনা!
আতঙ্কিত নারীটির দুটি চোখ খুবই আশ্চর্য হয়ে আমার দিকে তাকাল।

তখনই
আশেপাশে সমস্ত জমিনের সাথে আমাদের বুক কাঁপিয়ে একটি বোমা পড়ল।
ভয়ার্ত পিঁপড়ের মতো চরম অস্থিরতায় মানুষের ছুটোছুটি বেড়ে গেলো।

ঘরহীন সাদা মানুষগুলো দ্রুত বর্ডার পার হয়ে পোল্যান্ডে ঢুকছে,
আর মুহূর্তেই মানুষ থেকে শরণার্থী হয়ে যাচ্ছে।

আমার মতো যাদের শরীরের রঙ কালো কিংবা বাদামি,
তাদের আটকে দিচ্ছে ইউক্রেনের বর্ডারে,
কাগজ পরীক্ষার নামে।
শরীরের রঙ বেশি কালো হলে
কাউকে কাউকে ফিরিয়েও দিচ্ছে পোল্যান্ডের বর্ডার বাহিনী।

সেই সাদা চামড়ার নারীটিও চলে যাচ্ছিল সীমান্ত পার হয়ে ঐপারে পোল্যান্ডে।
ঠিক সেই সময়েই আমি চিৎকার করে তাকে আবারো বললাম,
“তোমার চোখ দুটি সত্যিই খুব সুন্দর,
তুমি যদি আমার দিকে আর কিছুক্ষণ তাকিয়ে থাকো
আমি হয়তো এযাত্রা বেঁচে যাবো।”

নারীটি আমার জন্য সত্যি সত্যি দাঁড়িয়ে পড়লো!
আর চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকলো আমার দিকেই ।
আমিও তাকিয়ে থাকলাম
সেই মায়া ভরা চোখ দুটির দিকে।

বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে সেই চোখ দুটির দিকে তাকাতে তাকাতে
আমি হাঁটতে লাগলাম সামনে।
একসময় বর্ডার পার হয়ে পোল্যান্ডে ঢুকে পরলাম।

মরনের ভয়ে আমি ইউক্রেনের সেই কাঁটাতার পার হয়ে
শরণার্থী হয়ে বেঁচে আছি এখন পোল্যান্ডে।
অথচ নারীটি আমাকে বাঁচিয়ে রাখতেই
ইউক্রেনের বর্ডারে ঠায় দাঁড়িয়ে
পোল্যান্ডের দিকে তাকিয়ে আছে এখনো
-সেই একই মায়া ভরা চোখে।
————-
র শি দ হা রু ন
১৫/০৩/২০২২
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×