somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

সিলেটের চিঠি

২৪ শে মে, ২০২২ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বন্ধু শ্যামলের রুমে তোমাকে দেখলাম বিশ বছর পর।
প্রচণ্ড বৃষ্টির সকালে কফি খেতে খেতে
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে
অর্থনীতিরই কঠিন বিষয় নিয়ে আলোচনা করছ দু’জন।
আমাকে লক্ষ্য করনি তোমরা একবারের জন্যও।

কবে এসেছ এই বৃষ্টির শহর-সিলেটে?
থেকে যাবে নাকি পাকাপাকি?
কবিতা কি পড়ো এখনো?

সময় খুব ফাঁকিবাজ
আমাকে একবারের জন্যও বলে কয়ে যায়নি।
এই ক্যাম্পাসের ‘এক কিলোর’
দু’পাশের চারা গাছগুলো দেখতে দেখতে
আমার মাথা ছাড়িয়ে ‌অনেক অনেক উপরে উঠে গেলো,
অথচ আমি ঠিক ততটুকুনই রয়ে গেলাম।

গাছগুলো প্রতিদিন বড় হতে হতে বছর বছর পাতা ঝরায় মাটিতে,
অথচ আমার স্মৃতির পাতা কখনই ঝরলো না।

চার বছর ধরে ‘এক কিলোর’ প্রতিটি ইঞ্চিতে আমি তুমি এক সাথে বৃষ্টিতে ভিজেছি,
রোদে পুড়েছি।
সেই দিনগুলোতে তোমার কন্ঠে কত যে কবিতা শুনেছি।
দুষ্টামির ছলে মনস্তাপ ভরা বুকে আমাকে প্রায়ই বলতে
-যদি আমি কবিতা লিখতে পারতাম,
তাহলে তুমি আমাকে ‘কবি’ বলে ডাকতে পারতে।

সেই তুমি এখন বড়ো অর্থনীতিবিদ।
শুনেছি বিদেশের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াও।
স্বামী সংসারে খুব ভালোই আছো,
অথচ আমি ঢাকা থেকে এসে এই সিলেট শহরেই আটকে গেলাম তোমার জন্য!
এখনো থাকি সেই একই ব্যাচেলারদের মেসে।

কবিতা কি পড় এখনো?
ফাঁকিবাজ সময় আমার বয়স বাড়িয়ে দিল বিশ বছর,
সিলেট শহরের বছরের পর বছর বৃষ্টিতে ভিজতে ভিজতে,
রোদে পুড়তে পুড়তে
আমি এখন বৃষ্টির জল আর রোদের তাপ বুকে লুকাতে শিখেছি।

গোপন এক তীব্র আশা পালছি বিশ বছর ধরে এই বুকের মধ্যে।
তাইতো সব কাজ থেকে পালিয়ে প্রায় প্রতিদিনই একবার হলেও ঢু মারি অর্থনীতি বিভাগে,
যদি কোন একদিন দেখা হয়ে যায় তোমার সাথে।

মাঝখানে বিশ বছর পার হয়ে গেলো চোখের নিমিষে,
অর্থনীতি বিভাগেই বন্ধু শ্যামলের রুমে তোমাকে দেখলাম।
তীব্র বৃষ্টির আহ্বান উপেক্ষা করে
কবিতার বদলে সেই তুমি অনায়াসে অর্থনীতির কঠিন বিষয় নিয়ে আলোচনা করছ!

তুমি কবে এসেছো এই শহরে?
থেকে যাবে নাকি পাকাপাকি?
কবিতা কি পড়ো এখনো?

তোমাকে খুব বলতে ইচ্ছে করেছিলো চিৎকার করে,
সিলেট শহরে আমার এই শরীর মন-
বৃষ্টি, বিরহ আর অভিমানে ভিজতে ভিজতে,
একই সাথে এই বুকের মাঝে বিষাদের তীব্র রোদ পালতে পালতে ,
আমি এতোদিনে কবিতা লিখতেও শিখেছি।

তুমি এখন অনায়াসে আমাকে ‘কবি’ বলতে পারো।
————
র শি দ হা রু ন
২৩/০৫/২০২২
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২২ রাত ১২:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×