somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

টকটকে নীল শাড়ি

২৮ শে মে, ২০২২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিন রাত যখনই তোমার বাড়ির দিকে রওয়ানা হই
তখনই ঠিক মাথার উপর দিয়ে কোথা থেকে একটা পাখি উড়তে শুরু করে!
আশ্চর্য হয়ে প্রতিবারই দেখি
সেই পাখিটার ছায়াও উড়তে থাকে আমার চলন্ত ছায়ার উপর।
তারপর ধীরে ধীরে ছায়া দুটি এক হয়ে যায়,
একসময় কোনোমতেই আলাদা করা যায় না
-কোনটা পাখির ছায়া আর কোনটা মানুষের।

যতই তোমার বাড়ির কাছাকাছি পৌঁছাই-
ততই আমারই বুকের মাঝে
আমি একজন পরিচিত মানুষ থেকে একটি ‍অচেনা পাখি হতে শুরু করি।
তখনই সারাজীবনে কিপটেমি করে বুকের মাঝে জমিয়ে রাখা
আমার মানুষ জীবনটা
বেহিসাবীর মতো উড়তে শুরু করে চারিদিকে।

এই যে বুকের আড়ালে লুকিয়ে রাখা-
বালকবেলার একটি রঙিন শার্ট,
আস্ত একটা নদী,
শহরময় দাবড়িয়ে বেড়ানো একটা দোতালা রঙচটা বাস,
স্কুল ছুটির পর গেটে দাঁড়িয়ে থাকা
একজন কিশোর কুলফি আইসক্রীমওয়ালা,
গ্রামের কবরস্হানে জ্বলে থাকা কিছু জোনাকি পোকা,
গোলাপ ফুল আঁকা একটি টিনের সুটকেস,
একটি রোদ চশমা,
একটি বাই সাইকেল,
সবই উড়েতে থাকে আকাশে।

তুমি যখন টকটকে নীল শাড়ি পরে বাড়ির দরজা খুলে আমার দিকে মাত্র একবার তাকাও
তখন কী যে হয়!
সবই আবোল তাবোল হয়ে যায় এই বুকে।

সারাজীবন কিপটেমি করে বুকের মাঝে জমিয়ে রাখা আমার জীবনটার আর কিছুই থাকেনা আমার জন্য,
সব শূন্য হয়ে যায় চোখের পলকে।
তখন বুকের ভিতর হাতরে শুধু পাই
গরম বাতাসে ভেসে বেড়ানো
-তোমার জন্য আমার একটা জ্বলন্ত প্রেম।
———————
র শি দ হা রু ন
২৮/০৫/২০২২
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২২ দুপুর ২:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×