somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির জল ও একজন নারী

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





‘বেঁচে আছি এখনো'
নিজেকে নিজে শুনিয়ে প্রতিদিনই বলি,
অথচ আমারতো মরে যাবার কথা ছিল বাইশ বছর আগেই,
শুধু বৃষ্টির জল পান করে
ঘুরে বেড়াচ্ছি এই শহরে
আর ভান করছি  এমন যে সুখেই ভিজছি।

বাইশ বছর আগে
এক বৃষ্টির দিনে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এক অ‌পরিচিত নারীকে জিজ্ঞেস করেছিলাম,
“ মায়া বিক্রি হয় কোন দোকানে?”
নারীটি আমাকে বলেছিল,
'আমিই মায়া।'
একথা বলেই নারীটি বৃষ্টির জলে মিশে গেল!


তারপর থেকে বৃষ্টি শুরু হলেই আমি বৃষ্টির জল পাগলের মতো শরীরে মাখি,
দু’হাত ভরে কুড়াতে থাকি বুক পকেটে রাখার জন্য,
চাতক পাখির মতো ঠোঁট দিয়ে চুষে চুষে বৃষ্টির জল পান করি,
তবুও সেই মায়ার দেখা পাইনি।


এই বাইশ বছর কতো নারীর শরীরে ঘ্রান নিয়েছি,
কতো নারীর বুকের দরজা জানালা খুলে উঁকি দিয়ে দেখেছি
সবার বুকেই কালো টাকা লুকানোর মতো পাপ, দুঃখ আর করুনা লুকিয়ে রেখেছে আমার জন্য।


বাইশ বছর ধরে প্রতি বৃষ্টির দিন
ঠিকানাবিহীন সেই নারীর জন্য
একটি করে চিঠি লিখে চৌরাস্তায় এসে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ।
সেদিন আচমকা বৃষ্টির জল থেকে সেই নারীটি বের হয়ে আমাকে বললো,
' মায়া বিক্রি হয় কোন দোকানে?”
আমি সমস্ত উচ্ছাস বুকের মধ্য লুকিয়ে বললাম,
'আমিই মায়া।'
তারপর বাইশ বছর ধরে বুক পকেটে  জমানো সব চিঠি নারীকে পড়তে দিলাম,
একটি শব্দই ছিলো সেই সব চিঠিতে,
' ভালোবাসি!'
নারীটি ‌অনেক সময় নিয়ে সেই সব চিঠি পড়তে পড়তে
পৃথিবীর সমস্ত হাহাকার আমার বুকেই ঢেলে দিয়ে বললো,
' আপনার এই সব চিঠিই
পৃথিবীর সুন্দরতম কবিতা ।
আমার অনেক আগেই এই সব কবিতা পড়া দরকার ছিলো,
অযথাই চলে গেল বাইশ বাইশটা বছর।'


আমি শুধু একটি গোপন দীর্ঘশ্বাস ফেলে বললাম
“ আমরাতো বেঁচে আছি এখনো”
————-
র শি দ  হা রু ন
১৬/০৯/২০২২

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফকিরের রাজা ভাবা; রাজা হওয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৮


ছোট বেলায় আমি শুধু একা শুনেছি তা নয় ! আমার মতো অনেকেই এ বাক্যটি শুনেছে; বাদশাহ ফকির হলেও তার বাদশাহী মন যায় না আর ফকির যদি বাদশাহ-ও হয়, তার... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

×