somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমার মায়ের বিজয় দিবস

১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দক্ষিনের জানালা খুলতেই
একটা শীতল হাওয়া চোখে মুখে ছুঁয়ে যায়,
জানালার পাশঘেঁষা আম গাছটায় একটা কাক বসে ঝিমোচ্ছিল তখন,
আমার চোখে চোখ পড়তেই কাকটা আকাশে উড়ে গেল।
কাকের ডানার ঝাঁপটায় দুটি শুকনো আম পাতা
উড়তে উড়তে এসে পড়ল ঘরের উল্টোদিকেই
রাস্তায় চায়ের দোকানের সামনের মাটিতে।


শুকনো আম পাতা দুটি স্পষ্ট দেখার আশায় জানলা দিয়ে রাস্তায় তাকাতেই দেখি-
খাপছাড়া আলোচনার চরম তর্কে
বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেটের ধোঁয়া ছাড়ছে কয়েকজন মানুষ,
উত্তেজিত হয়ে মাঝে মাঝে কান খাড়া করে ডেকে উঠছে
বেঞ্চের তলায় শুয়ে থাকা দুটি নেড়ি কুকুর ।


জানলা দিয়ে আনমনে দূরের শীতল মেঘলা নীল আকাশে তাকিয়ে থাকতে থাকতে
একটা কালো বিন্দু বড় হতে দেখি
তারপর সেই বিন্দুটাই বড় হয়ে একসময় কাক হয়ে যায়!
সেই একই কাকটা কিনা আমি জানি না?
তবে কোন দ্বিধা ছাড়াই সেটি আম গাছের ঠিক আগের ডালেই বসল!
হয়তো যে কাকটা ফিরে আসার কথা না সেটি ঠিকই ফিরল,
অথচ যাদের ফেরার কথা থাকে তাদের কেউ কেউ কখনোই ফেরেনা।


আমার বাবা যুদ্ধে যাবার আগে মাকে ছুঁয়ে বলেছিলো,
“যুদ্ধ শেষে তোমার কাছে আর আমাদের অনাগত সন্তানের কাছে ফিরবোই”
‌অথচ বাবা কথা রাখেনি!
তাইতো প্রত্যেক বিজয় দিবসে আমার মা হাত-পা ছড়িয়ে
ঘরের মেঝেতে বসে বাবার জন্য চিৎকার করে কাঁদতে থাকেন ।


সেদিন যারা ফিরেছেন আর এখনও বেঁচে আছেন-
তারা এই বিজয়ের দিন আসলেই হারিয়ে যাওয়া সহযোদ্ধাদের কথা মনে করে
মন খারাপ করে আমাদের বাসার সামনে চায়ের দোকানে বসে থাকেন সারাদিন।


চায়ের দোকানের বেঞ্চিতে বসে হাবিব চাচা জোড় গলায় বলতে থাকেন,
-সব কথা কি ভুলা যায়, রহিম ভাই?
আপনিই বলুন, আবার সব কথা কি মনে রাখা যায়?


আমি জানি, কিছু কথা থেকে যায় কিছু মানুষের বুকে,
আর কিছু কথা সব সময়ই হারিয়ে যায় বাতাসে।


বিজয়ের দিন এলেই আমার মা কাঁদতে বসেন,
দেশের স্বাধীনতার জন্য চিরদিনের মতো হারিয়ে যাওয়া আমার বাবার জন্য,
আর সারাদিন বাসার পাশের চায়ের দোকানে মন খারাপ করে সহযোদ্ধার জন্য বসে থাকেন হাবিব চাচা, রহিম চাচা।


আমি সেদিন মাঝে মাঝে দক্ষিনের জানালা খুলে একবার নীল আকাশ দেখি,
একবার মন খারাপ করে বসে থাকা হাবিব চাচা আর রহিম চাচাকে দেখি,
আর এক সময় মায়ের কান্না সহ্য করতে না পেরে ‌অসহ্য হয়ে কাঁদতে বসি-
এই জনমে না দেখা আমার হারিয়ে যাওয়া বাবার জন্য।
————————
র শি দ হা রু ন
১০/১২/২০২২

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

×