somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেকদিন পর দেখা হলে

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যারাতে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হবার সময় ডানদিকে তাকাতেই
তোমার বাড়ির ছাদ বরাবর একটি আধপোড়া চাঁদ ঝুলতে দেখলাম,
আর ঠিক তখনই মনে পড়ল
অনেকদিন দেখিনা তোমাকে।

ফ্লাইওভার থেকে নেমে গাড়ি ইউটার্ন নিয়ে তোমার বাড়ির দরজায় দাঁড়ালাম,
হাতে এক বাক্স ক্যাডবেরি চকলেট নিয়ে।

তুমি যেন দাঁড়িয়ে ছিলে অনন্তকাল আমারই জন্য দরজা খুলতে!
এলইডি বাতির সাদা আলোতে তোমার দু’চোখে
আকাশপোড়া সেই চাঁদের বাকি আধখানা জ্বলতে দেখলাম।

তুমি আমার হাতের চকলেটের দিকে তাকিয়ে পরিহাসের হাসি দিয়ে বললে,
‘আমিতো কখনোই চকলেট পছন্দ করতাম না,
এতদিন পরে দেখা হলে সব মানুষই সব ভুলে যায়,
এমনকি নিজের চেহারা আর ঠিকানাটাও।’

আমার মনে হলো তোমার দু’চোখ থেকে আধপোড়া চাঁদের জ্বলন্ত ছাই
আমার বুকের ভিতর উড়ছে,
আর সেই ছাইয়ে পুড়ে যাচ্ছে
তোমার আর আমার হারানো সময়,
দুজনের মন খারাপ করা ছায়া
আর আমাদের ভুলে যাওয়া দিনগুলোর কথা।

তোমার ড্রয়িংরুমের খোলা জানালা দিয়ে আকাশের তাকিয়ে দেখলাম -
আকাশ ভরে আছে সাদাকালো মেঘে,
আর আধপোড়া সেই চাঁদটা হারিয়ে গেছে কোথায় যেন!
সাথে সাথে দেওয়ালে ঝুলানো আয়নায় তাকিয়ে দেখি
আকাশের সেই আধপোড়া চাঁদটা এখন আমার দু’চোখে জ্বলছে।

অনেকদিন পর দেখা হলে বোধহয়
আকাশের চাঁদ পুড়ে দু’ভাগ হয়ে দু’জনের চোখে‌ই জ্বলে।
——————-
র শি দ হা রু ন
২৮/১২/২০২২

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×