somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

পঞ্চাশের খবর

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার খবরে দেখলাম
প্রতিটি মানুষ পঞ্চাশের পর থেকেই
ধীরে ধীরে ভুলতে থাকে সব কিছু!
তারপরই মনে হলো আমিতো কালই পঞ্চাশ পার করলাম।

সাথে সাথে বুঝতে পারলাম আমিও ভুলতে শুরু করেছি গতকাল থেকেই,
গতকালের সারাদিনের কথা ভাবলাম,
পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল
অথচ তখন নামটাই মনে করতে পারিনি,
কিছুতেই যখন মনে করতে পারছিলাম না,
তখন বোকার মতো নিজেকেই শুনিয়ে বলে ফেলেছিলাম
“ একটু আগেও মনে ছিলো, মাত্রই ভুলে গেলাম।”

বাজার থেকে ডিম আনতে গিয়ে কাল ডাল নিয়ে ফিরেছি
ভাড়ার গাড়ি ভেবে নিজের ড্রাইভারকে ভুল করে টাকা দিতে গিয়েছিলাম,
বেচারা লজ্জায় পড়ে অন্যদিকে তাকিয়ে ছিল কিছুক্ষণ।

বাম হাতের বদলে ভুল করে কাল ডান হাতে ঘড়ি পরে বের হয়ে সরাদিন পার করেছি,
মোবাইলের বদলে পকেটে টিভির রিমোর্ট নিয়ে ঘুরেছি পুরোদিন।

‘আপনি’ বলতে গিয়ে ‘তুমি’ বলে ফেলেছি কাল কয়েকজনকে
আর ‘তুমি’ বলতে গিয়ে ‘আপনি’,
ব্যাংকের চেক লিখতে গিয়ে অনেকদিন পর তারিখ ভুল লিখেছিলাম।

নিজের একাকী বাসায় ফিরতে গিয়ে কাল
ভুল করে
আমাদের পুরাতন মহল্লায় তোমার বাড়ির দরজা পর্যন্ত চলে গিয়েছিলাম।

কি কুক্ষণে যে আজ পত্রিকার পাতায় এই খবরটা পড়েছিলাম,
তারপর থেকেই আমার মনে এই পঞ্চাশ বয়সটা বাসা বেঁধেছে।

পঞ্চাশ পার হলো
কতো কিছু ভুলে গেলাম একদিনেই-
কত কাজ এখনো বাকি,
সব মনে করতে পারছিনা,
শুধু ভুলতে পারছিনা-
সেই ভোর বেলা ‘না দেখা এক বাড়ি’ থেকে কোরআনের মধুর সুর যখন ভেসে আসছিল
পূর্বদিকের সূর্য তখনও মেঘের আলসেমি থেকে ঠিকমতো বের হতে পারেনি,
আর ঠিক তখনই এক নতুন ঝকঝকে রিকশায় তুমি চলে যাচ্ছ আমাকে ফেলে;
পরিত্যক্ত করে সারাজীবনের জন্য।

সেদিন আমি খুব আশ্চর্য হয়ে টের পেয়েছিলাম
কোরআনের সেই সুরে আকাশে বাতাসে চারিদিকে ছিল আমারই জন্য শোক আর সান্ত্বনা।

আমার ভুলে যাবার শুরুর বয়সে
তুমি চলে যাবার মতো ভুল যেন
আর কখনো আমার দরজায় আর কড়া নাড়তে না পারে
দয়া করে আরেকবার ফিরে এসো আমার পঞ্চাশে
যদি তোমার সময় হয়।

————
র শি দ হা রু ন

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×