somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমিও একদিন সুনীলের মতো সাহসী হবো

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোলীনা,
কাউকে বলতেও পারছিনা
আমি আজকাল কী এক ছন্নছাড়া বিপদে পড়েছি !
তোমার কথা ভাবতে গেলেই
সুনীলের কথা মনে পড়ে যায়!
যখন তোমার মুখ আর চিবুক আমাকে চুম্বকের মতো টানে
তখনই সুনীলের সেই হাতের কথা ভাবি,
যে হাত সাহস করে একদিন নীরা’র মুখ, চিবুক ছুঁয়েছে,
তোমাকে ‘ভালোবাসি’ বলার জন্য যখন অঘুমে পার করি রাতের পর রাত,
তখনই বারবার সুনীলের সেই সাহসী ওষ্ঠের কথা মনে পড়ে যায়,
যা নীরা’কে বলেছিলো ‘ভালোবাসি’।

আজকাল খুব ভোরবেলায় তীব্র ঝড়বৃষ্টি হবে ভেবে কালো রঙের ছাতা নিয়ে বেড়িয়ে পড়ি,
নিজেকে সুনীল ভাবতে ভাবতে সাহস করে তোমার বাড়ির পাশে কখন যে চলে আসি,
টেরও পাইনা,
চারদিকে কোথায়ও ঝড় বৃষ্টির নামগন্ধও নেই।
প্রতিবার তখনই মনে পড়ে,
এ যে জানুয়ারী মাস!

মনোলীনা,
হয়তো তখনও তুমি ঘুমিয়ে লেপের ওমের নীচে।
থোক থোক কুয়াশায় তোমার বাড়ির নাম ফলকটাও অস্পষ্ট,
আশ্চর্য আমি দিনের যখনই তোমার বাড়ির দিকে রওনা দেই
শুধু সে সময়ই আমার বুকে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয় অনবরত।

মনোলীনা,
কাউকে বললে বিশ্বাসই করবেনা,
পাগল বলে হাসতেও পারে,
তোমার বাড়ির কাছে আসলেই
কামিনী ফুলের একটা গাছ সাদা ফুলে ভরে থাকে সবসময়-
তাতে অসংখ্য চড়ুই পাখি বসে করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে।
সেসব চড়ুই পাখির চোখ থেকে চোখ লুকাতে তোমার বাড়ির বারান্দায় দিকে তাকালেই দেখি,
সেই বারান্দায় হঠাৎ ভেসে ওঠে টলমলে জলে ভরা এক পুকুর।
বলা নেই কওয়া নেই
সেই পুকুরের জলেই ভিজে যায় আমার শরীর।
অথচ আমি জানি তোমার এই ছোট্ট ইট পাথরের মহল্লায় কোনো বাড়িতেই কামিনী ফুলগাছ নেই,
নেই কোনো জলের পুকুর।

তবুও তোমার মহল্লায় আসলেই
আমি মাথার উপড় একটা ছাতা ধরে রাখি প্রতিবার-
ভিজে যাবার এক ‌অচেনা ভয়ে।

মনোলীনা,
আজকাল তোমার দেখা পাইনা সারাদিন
সূর্যও ডুবে যায় একসময়
তোমার অপেক্ষায় থেকে থেকে।
শীতকালটা বোধহয় লেপের ওমের ভিতরেই কাটবে তোমার?
তাইতো একবারের জন্যও বারান্দায় এসে দাঁড়াও না;
জানালা খুলে উকি দিতেও হয়তো তোমার প্রচন্ড আলসেমি !

সারাদিন পর আর আমার সাহস থাকেনা সুনীলের মতো,
সাহস কমে গেলেই আমার হাতে ধরা ছাতাও ঝড়ো বাতাসে উড়ে যায় আকাশে।
আমি দৌড়ে কোনোমতে বাড়ি ফিরি।

বাড়ি ফিরেই সোজা ছ’ফুট লম্বা আয়নায় তাকাই,
নিজেকে শুনিয়ে শুনিয়ে বলি-
মনোলীনা,
এই শীতকালটা গেলেই
যেদিন তুমি খুব সকালবেলা বৃষ্টি দেখতে তোমার বাড়ির নিচে এসে দাঁড়াবে,
সেদিন আমার এই হাত আর ওষ্ঠাধর সুনীলের মতো সাহসী হবে তোমার জন্য,
শুধু তোমার জন্য।
————
র শি দ হা রু ন
১১/০১/২০২৩

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×