somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

এ কেমন স্বপ্ন!

১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং প্রায় প্রতিদিন রাতের ঘুমে একই স্বপ্ন দেখি-
এক অসীম ধুধু মাঠে মন খারাপ করে
আমি একলা দাঁড়িয়ে আছি অনন্ত সময় ধরে।
তারপর,
তারপর একসময় কে যেন আমার কাঁধে হাত রেখে বলে,
‘চল পালাই’।
আমি চমকে তাকিয়ে দেখি
আমার কাঁধে বন্ধু শাহেদের হাত।

শাহেদ আমার হাত শক্ত করে ধরে
আমাকে একরকম উড়িয়ে বাতাসে শিষ তুলে দৌড় শুরু করে।
দৌড়াতে দৌড়াতে একসময় অসীম ধুধু মাঠ পেড়িয়ে
হলুদ সরিষা ফুলের গন্ধে আমরা একটু থমকে দাঁড়াই,
তারপর অসংখ্য বিল আর নদীর জলে সাঁতারে সাঁতরে মানুষের জংঙ্গলে এসে থামি।

শাহেদ এবার বলে,
‘ মন খারাপ হলে মানুষের ভিড়ে দাঁড়াবি।
জানিস,
অসীম ধুধু মাঠে মানুষের মনও ধুধু হয়ে যায়!
মন ধুধু হলে সময়ও থমকে যায় বুকে পাথরের মতো।
তারচেয়ে বরং মানুষ দেখি’।

আমি তখন এক এক করে মানুষের চেহারা দেখতে থাকি,
আমার তীব্র মন খারাপ হয়ে যায় আবারো,
মুখোশের আড়ালে লুকিয়ে মানুষের সব চেহারা ।
আমি শাহেদকে বলি,
‘মানুষের জঙ্গলে কোনো মানুষ নেই বন্ধু,
সবই মুখোশ।
শাহেদ বাতাস থেকে এক আয়না বের করে আমার চোখ বরাবর ধরে বলে,
‘দেখতো,
এই আয়নায় কোন মানুষ দেখা যায় কিনা?
আমি চিৎকার করে বলে উঠি,
‘এই আয়নায় আমি খুন হয়ে যাবো বন্ধু,
এখানেও কোন মানুষের চেহারা নেই!,
শুধু একটি মুখোশ বিদ্রুপের হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে’।

আমি শাহেদের হাত এক ঝাপটায় আলগা করে দৌড়ে পালাই সেই মানুষের জঙ্গলে,
শাহেদ আমাকে খুঁজতেই থাকে,
আমি ঘেমে ক্লান্ত হয়ে মুখে জল দিয়ে মুখোশ মুছে ফেলি,
মুছে যায় আমার নাম পরিচয় আর চেহারা।
শাহেদও আমাকে দেখে আর চিনতেই পারে না!
পরিচিত কেউই এখন আমাকে চিনতে পারেনা,
এমনকি স্থির স্বচ্ছ জলে নিজের চেহারাও অপরিচিত মনে হয়।

সেই স্বচ্ছ জলে তাকালেই দেখি
একজন মানুষ শুধু একজোড়া ক্লান্ত চোখে
তীব্র মায়া নিয়ে পলকহীন তাকিয়ে থাকে আমার চোখে।

প্রতিদিন স্বপ্নের একই জায়গায় ঘুম ভেঙে যায় আমার!
আমার পুরো শরীর ঘরের শীতল বাতাসেও ঘেমে থাকে সেই সময়।

ঘুম ভাঙলেই
সব হাওয়ায় মিলেয়ে যায় মুহূতে‌ই
এমন কি বন্ধু শাহেদের চেহারাও।

স্বপ্নের সব মিথ্যা মনে হয়!
শুধু ,
শুধু ক্লান্ত চোখে তীব্র মায়া নিয়ে
আমার দিকে তাকিয়ে থাকা
আয়নার সেই মানুষটিকে একমাত্র সত্যি মনে হয়।
————-
র শি দ হা রু ন
১৭/০৮/২০২৩
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×