somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

রিজার্ভ

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘রিজার্ভ কমে গেলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়বে?’
এই বিষয়ে আলোচনার জন্য ভুল করে আমার মতো একজন অখ্যাত কবিকে টিভির টকশোতে ডাকা হলো।

একজন সুপরিচিত অর্থনীতির বিশেষজ্ঞ শুরুতেই বললেন,
‘রিজার্ভ মানে দেশের মেরুদণ্ড,
রিজার্ভ কমে গেলে দেশ দুর্বল হয়ে যাবে,
অভাব দেখা দেবে,
সব কিছুর দাম বেড়ে যাবে।
মানুষ কম খাবে, ঘরে ঘরে মানুষ ভুগবে অপুষ্টিতে।’

উনাকে থামিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বললেন,
‘দেশে এখনো যথেষ্ট রিজার্ভ আছে,
ভয়ের কিছু নেই- যা শুনছেন সবই গুজব।’

প্রায়ই সব বিষয়ে টকশো করা বিরোধীদলের একজন নেতা গলা ফাটিয়ে চিৎকার করে বললেন,
‘সরকার সব রিজার্ভ খেয়ে ফেলেছে,
এই সরকার ব্যর্থ,
আমরা ক্ষমতায় এলে একদিনেই টাকশালে ডলার ছাপিয়ে রিজার্ভ প্রয়োজনের চেয়ে দশগুণ বাড়িয়ে রাখব।’

উনাকে থামিয়ে প্রায় সব টকশোতে থাকেন সরকারি দলের এমন একজন টকশো নেতা
উচ্চস্বরে হাসতে হাসতে বললেন,
‘আমাদের রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট উপচে জনসাধারণের পকেটে ভাসছে,
যা শুনছেন সবই দেশী, বিদেশী আর বিরোধী দলের ষড়যন্ত্র।’

আমাকে কেউ কথা বলার সুযোগই দিচ্ছিল না।
উপস্থাপকের হঠাৎ নজর পড়ল আমার দিকে,
তিনি ‌অনেকটা দয়া করেই বললেন,
“আমাদের একজন অতিথির নামের সাথে মিল থাকায় ভুল করে
একজন কবিকেই আজকের কঠিন বিষয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে,
তবুও আমরা শুনি কবি কী ভাবছেন রিজার্ভ নিয়ে?
এবার কবি বলবেন খুব সংক্ষিপ্ত করে।’

সব অতিথি আমার দিকে তাকিয়ে সুক্ষ্ম পরিহাসের হাসি দিল একটা।
আমি বললাম,
‘আমি রিজার্ভের মানে বুঝি না,
আমি বুঝি নীল আকাশ, জ্বলজ্বলে চাঁদ, জ্বলজ্বলে চাঁদ - মানে একটা শান্ত পুকুর রাতের নিঃস্তব্ধতায় চাঁদের ছায়ার খেলা।
রিজার্ভ মানে বাপ-দাদার ফসলি জমি, সোনালি ধানের শীষের বেশরম নাচ,
সারাদিন পর ঘরে ফিরলে কেউ একজন হাসিমুখে দরজা খুলে দেওয়া,
রাতে ঘুমোতে গেলে বিছানার চাদরে টাটকা লেবুপাতার গন্ধ আর আপনজনের ভালেবাসা একসাথে ভেসে বেড়ানো।'

এই প্রথম সব অতিথি একমত হয়ে একসাথেই চিৎকার করে বলে উঠলেন,
‘কি আবোলতাবোল বলছেন?
যা বুঝেন না তা নিয়ে টিভিতে পাবলিকলি কেন যে বলতে আসেন!’

এবার আমি উদাস কন্ঠে বললাম,
‘রিজার্ভ মানে ডলার নয়,
রিজার্ভ মানে আমার বাপ- দাদার সেই ভাঙাচোড়া টিনের ঘরের জানালার ফাঁক দিয়ে ভুলে কোনো জোনাকি পোকা জ্বলতে জ্বলতে ঢুকে পড়া,
আর পুকুর পারে দাদার লাগানো নারকেল গাছটায় এখনো সবুজ ডাব ঝুলে থাকা,
ঠিক চল্লিশ বছর আগে যেমন ঝুলতো।’
—————————
র শি দ হা রু ন
৩০/১২/২০২২
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×