somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

নদীর জলে ভাসে আমার একজীবন

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চাশের পর থেকে প্রায়‌ই ঘুমের মাঝে স্বপ্নে প্রচণ্ড জলতেষ্টায়
আমি দৌঁড়াতে দৌঁড়াতে কীভাবে যেন এক
নদীর পারে চলে যাই,
দু’হাত মুঠো করে নদীর জল বুকে টেনে নেবার বৃথা চেষ্টা করি,
আঙুলের ফাঁক দিয়ে সব জল আবার নদীর জলেই মিশে যায়।
পিপাসায় অস্থির হয়ে শেষমেষ জলেই ঝাঁপ দেই
ডুব দিয়ে বুকের ভিতর পুরোটা জলে ভরে
জল থেকে মাথা উঁচু করতেই দেখি জলের মাঝে
ভটভট আওয়াজ তুলে একটা জলযান চলে যাচ্ছে
‘বেঙ্গল ওয়াটার’ - ঢাকা- চাঁদপুর-ঢাকা ।

সেই জলযানের দোতালার রেলিংয়ে দাঁড়িয়ে থাকে আট- নয় বছরের এক বালক -
তার কোমর জড়িয়ে বসে থাকেন এক নারী
আর কাঁধে হাত রেখে এক পুরুষ।
যতক্ষণ দৃষ্টিসীমায় থাকে সেই বালক উচ্ছ্বসিত হয়ে আমার দিকে হাত নাঁড়তেই থাকে
আর পুরুষ আর নারীটি এক মায়াময় হাসি মুখে তাকিয়েই থাকেন।

অদৃশ্য হবার আগ পর্যন্ত আমিও তাকিয়ে থাকি তাদের দিকে,
হাত উঁচু করে নাড়তেই থাকি-
নাড়তেই থাকি।

সেই জলযান হারিয়ে যাবার পরই মনে পড়ে নারী আর পুরুষটির চেহারা আমার বাবা-মা’র যৌবন বয়সের ছবির সাথে হুবহু মিলে যায়;
আর বালকটির চেহারা অ্যালবামে যত্নে রাখা আমার হাফপ্যান্ট পরা সাদা কালো ছবির মতোই একই রকম।
জলযানটি হারিয়ে গেলেই বুকে আমার তীব্র পিপাসা পেয়ে বসে আবার!
সারারাত এভাবেই ডুব দিয়ে বুকের ভিতর পুরোটা জলে ভরে
থেকে মাথা উঁচু করলেই দেখি নদীতে
ভটভট আওয়াজ তুলে একই জলযান চলে যাচ্ছে,
‘বেঙ্গল ওয়াটার’ - ঢাকা- চাঁদপুর-ঢাকা,
সেই তিনজন মানুষ একইভাবে আমার দিকে তাকিয়ে আছে।

আমি এখন প্রায়ই প্রতিদিন খুব সকালে সদরঘাটে গিয়ে ‘বেঙ্গল ওয়াটার’ জলযানে উঠে প্রত্যেকটা মানুষের চেহারায় সেই মানুষগুলোকে খুঁজি
তারপর সেই জলযান চাঁদপুরের দিকে রওয়ানা দেবার আগেই নেমে যাই-
ঘাটে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখি,
আর চলে যেতে দেখি আমার একজীবন।
—————-
রশিদ হারুন
০২/০৯/২০২৪
মন্ট্রিয়াল, কানাডা
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিতে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×