১১ ভাই বোন, তিন বাবা-চাচা ও মা-চাচী এবং দাদীকে নিয়ে আমাদের যৌথ পরিবার। সাথে আছেন আরো দুজন কাজের লোক যারা মোটেই আমাদের পরিবারের বাইরের নন।
বাবা চাচার সাথে ব্যাডমিন্টন খেলা অথবা চড়ুইভাতি সবকিছুতেই আমাদের দারুন আনন্দ। কখনো কখনো সবাই মিলে ফুটবল খেলি, ঘুরতে যাই, বাড়ির পাশের পুকুরে মাছ ধরি, বিলের মাঝে ঘুরে বেড়াই।
আমার মতে আসল মজা হচ্ছে যৌথ পরিবারেই। এখানে সবাই সবার সাথে সবকিছু শেয়ার করার মনোভাব নিয়েই বড় হয়ে উঠে, যা পরবর্তিতে দারুন কাজে আসে। আমাদের বিশাল এই পরিবার থেকে অন্তত এই ব্যাপারটা খুব ভাল ভাবে শিখেছি। কখনো একটা চিপস এর প্যাকেট ও একা হজম করার অভ্যাস আমাদের কোনো ভাই বোনের মধ্যে নেই। একে ওকে দিয়ে নিজের ভাগে যা পরে তাতেই আমরা সন্তুষ্ট থাকি। ইভেন আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যও।
তবে সবচেয়ে বেশি মজা হয় খাবার টেবিল এ। খাবার টেবিলের চেয়ার শেয়ার করতে অবশ্য তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না আমরা। যে আগে এসে বসবে তার চেয়ার এই নীতিতে বিশ্বাসী আমরা। আর গরমের দিনে যার যেভাবে পারি বসে পরি, এমনকি ঘরের বাইরে আম গাছের নিচেও! ও ভালো কথা আমরা কিন্তু খাবার চুরিতেও অভ্যস্ত। ঈদের দিনে সেমাই রান্নার জন্য আনা কিসমিস আমরা সেমাইয়ে দেওয়ার আগে শেষ করে তবেই ছাড়ি। আর এই কাজে আমার মাস্টার্স এ পড়ুয়া আপু ও যেমন থাকেন তেমনি দুই বছরের পুচকে ভাইয়াও। ঈদের দিনে অবশ্য আরো মজার একটা কাজ করি, আর সেটা হচ্ছে সবার কাছ থেকে বোনাস কালেকশন। আমি বোনাস খুজি আমার বড়দের কাছে, আবার আমার ছোটরা খুজে আমার কাছে। মানে সবার ছোট ভাই কে ছাড়া আর সকলকেই এই কাজটি সম্পাদন করতে হয়। রমযান মাসে সেহরী,ইফতারীতে,শবে ক্বদরে অথবা আম-কাঠালের সময়ও এরকম মজা হয়।
তবে সবচেয়ে মজা হয় যখন সবাই মানে বাবা-চাচাদের সাথে বসে কথা বলি। মূলত তাদের সাথে কথার আসরই আমাদের এই পারিবারিক ভিত্তির মূল শক্তি যোগায়। তাদের মধ্যকার যে অটুট সম্পর্ক এই বুড়ো বয়সেও আছে, তা আমাদের ব্যাপকভাবে অবাক করে।
পরিশেষঃ যৌথ পরিবারের এই খুনসুটিগুলো খুবই নর্মাল মনে হতে পারে কিন্তু এগুলোর মধ্যে রয়েছে অসাধারন এক ফিলিংস যা কেউ চাইলেই পাবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





