somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার সেকাল-একালঃ সেকেলে ভালোবাসার সাথে বর্তমানের ছোট্ট তুলনা

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন চিঠিই ছিল মূল যোগাযোগ মাধ্যম। শিকারী ঈগল দিয়ে চিঠি পাঠনো হত যখন তখনকার কথা বলছি না। বলছি ১০/১২ বছর আগের কথা। অথবা ২০/২৫ বছর আগের কথা,যখন স্বামীর চিঠির জন্য স্ত্রীর ছিল অসম্ভব ব্যাকুলতা। যখন অল্প শিক্ষিত স্ত্রীর অনেক কষ্টে লেখা চিঠিই ছিল স্বামীর প্রিয় চাওয়া। চিঠি দেওয়া-নেওয়ার সময়টাতেই ভালবাসা ছিল অকৃত্তিম। এখনকার মতো মিনিটে মিনিটে স্বামীর সাথে যোগাযোগ করতে পারত না তখনকার নারীরা। আর তাই স্বামীর জন্য ছিল সব ব্যাকুলতা। প্রবাসী স্বামীর হাতের লেখায় খুজত প্রিয় স্বামীর গন্ধ। ঘোর বৃষ্টির দিনে হাওয়ায় উড়িয়ে দিত চুল আর মনে করত প্রিয় মানুষটির কথা। ঠিক তেমনিভাবে প্রবাসী স্বামী যখন বহুতল ভবনে ঝুলে ঝুলে রঙ করার কাজ করত তখন প্রিয় মানুষটির কথা ভেবে কল্পনায় তুলির আচড় দিত। যখন মালিকের হাত থেকে শ্রমের মূল্যটা পেত তখন প্রিয় মানুষটির জন্য এটা ওটা কেনার ফন্দি করত আর ভাবত ও নিশ্চই খুশি হবে!সংসার,শ্বশুর বাড়ির ঝামেলা,মনে জমানো হাজারো কষ্ট সব কিছুই হারিয়ে যেতো যখন প্রিয় স্বামীর পা পরত বাড়ির আঙ্গিনায়। আর স্বামীরও মনে থাকত না রঙ করার সময় পড়ে গিয়ে পাওয়া ব্যাথাটার কথা, মনে থাকত না মালিকের দেওয়া “দুই পয়সার লেবার” বলে সেই গালিটা।

হ্যা, এই ভালোবাসাটা বড়ই সাধামাটা ছিল,ছিলনা রোমান্টিকতা। তবে হাল আমলের মতো পান থেকে চুন খসে পড়লেই নিভে যেতো না ভালোবাসার আলো। ছোট্ট সন্দেহেই উবে যেত না ভালোবাসা। আজকের মতো ঠিক অসহায় ছিল না ভালোবাসা। স্ত্রীর জন্য লাখ টাকার জামদানি না এনে দিতে পারলে ভেস্তে যেতো না বহুদিনের সংসার। ভালোবাসার প্রমান দিতে হতো না ফাস্টফুড খাইয়ে কিংবা বিদেশ ভ্রমনে গিয়ে। আজকের দিনের মতো টাকা সেকেলে ভালোবাসার অক্সিজেন ছিলো না, ছিল সহজ সরল আবেগ,বিশ্বাস,সহানুভূতি আর ভালোবাসার জন্য সুন্দর একটা মন।

আগের দিনের সেকেলে ভালোবাসাটাই ছিলো খাদ বিহীন, আর্কিমিডিসের সূত্র দিয়ে যাকে খাদমুক্ত প্রমান করতে হয় না।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×