এক লাফে দুটো করে সিড়ি বেয়ে উঠছি আমি...আর মেয়েটা সিড়ি বেয়ে নামছে দৌড়ে...পাঁচ তালায় উঠার প্রথম সিড়িটাতে পা দেয়ার সময়ই ঘটল অঘটনটা!!!
মেয়েটা হুড়মুড় করে আমার উপর পড়ে গেলো!! আমি নিচে পড়ে গেলাম আর মেয়েটা আমার সাথে ধাক্কা খেয়ে ছিটকে পাশে গিয়ে পড়ল!! বাম হাত দিয়ে আমার বুকের উপর চাপ দিয়ে মেয়েটা উঠে দাড়ালো...তারপর মুচকি হেসে চলে গেলো!!
এমন একটা সুন্দরী সমবয়সী(সম্ভবত ছোটও হতে পারে) মেয়ের সাথে সিনেমাটিক ঘটনা ঘটে যাওয়ার পর আমার "হাওয়া মে উড়তা যায়া" টাইপের অনুভুতি কাজ করার কথা...কিন্তু কিছুই অনুভব হলো না, সম্ভবত গার্লফ্রেন্ড থাকার এটাই প্রধান অসুবিধা...একজন ছাড়া আর কারোর প্রতি "বিশেষ" আবেগ জন্মায় না তখন! ইভেন, এতো সুন্দর করে আমাকে ডেডিকেট করে হাসি দেওয়ার পরও না!!
মেয়েটার হাসার কারন কি হতে পারে?? মেয়েটা সম্ভবত বাংলা ছবি দেখে শিখেছে যে এসব ধাক্কাধাক্কির ফল মধুর হয়!!!
মেয়েটার হাসির সম্ভাব্য কারন কি হতে পারে তা ভেবে উঠে দাড়াতেই দেখলাম মেয়েটা ছুটে আসছে আমার দিকে...পুনরাবৃত্তির ভয়ে এক পাশে গিয়ে দাড়ালাম...মেয়েটা এবার পাশে এসে বাম হাতের কনুইটা ডান হাত দিয়ে ধরে মাথাটা নিচু করে হেসে বললো, "সরি,আসলে আমি খেয়াল করি নি...ব্যাথা পাও নি তো???"
আমি হেসে বললাম, "ইটস ওকে আপু, আমি ব্যাথা পাই নি...আপনি সম্ভবত ব্যাথা পেয়েছেন!! সরি"
"আপু" বলে সম্বোধন করায় মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে বললো, "এই যে, আমি তোমার চেয়ে ছোটই হবো...ক্লাশ টেনে পড়ি সবে!!"
"অসুবিধে কি?? ছোটবোনকে তো "আপনি" বলে সম্বোধন করা যায়!! তাই না আপু??", জবাব দিলাম আমি!
"উহ, তোমার ইচ্ছে!"
বলেই হনহন করে হেঁটে চলে গেলো নীল রঙের জামা পড়া মেয়েটা...আমি আর পেছন থেকে ডাক দিয়ে কিছু বলার চেষ্টা করি নি...কারন যখন "সে" আছে আমার সাথে তখন এসব অপরিচিতার রাগ অভিমান কিংবা আবেগ, সবই পানষে মনে হয় আমার কাছে!!
কেউ একজন বলেছিলেন, জীবনের প্রত্যেকটা ক্ষুদ্র ঘটনা থেকে কিছু না কিছু শেখা যায়...এ ঘটনা থেকে তাহলে আমি কি শিখলাম??
শিখলাম যে, ছেলেদেরকে যেমন "ভাইয়া" বললে মাইন্ড করে তেমনি মেয়েদেরকে "আপু" বললেও মাইন্ড করে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



