বাংলায় অনেক দিন নন্সেন্স দেখি না, সুকুমার রায় এর কিছু কবিতা পড়ার পর তাই কিছু এক্সপেরিমেন্ট করলাম...পাঠক বইলেন কেমন হইল..
ভূত-১
**********
অমাবস্যায় চুরির রাতে কম পড়েছে ভাগে,
নিন্দুকেরা শাবল হাতে চুপচাপ রাত জাগে ।
প্যাঁচার গানে গোরস্তানে বাতাসে বয় ছন্দ ,
ছাতিম গাছের মগডালেতে ঝিনুক পোড়ার গন্ধ ।
জংলা পুকুর পাগলা কুকুর করছে কাকে ধাওয়া,
সন্ধ্যা থেকে ঘুঁটঘুঁটে মেঘ ঝাপসা রয়ে যাওয়া ।
পেছন থেকে দৌঁড়ে ছোটে কাচ বাঁধানো ঝাঁটা,
চোরকাঁটাতে হোঁচট খেয়ে জংলা পথে হাঁটা ।
ভাঙ্গাবাড়ির মাথার কাছে বাঁশের ঝাড়ে দোলা,
দরজা জানালা বন্ধ ভীষণ ছাদের দিকে খোলা ।
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


