somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে বেগমগঞ্জে বিশাল মানববন্ধন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে বেগমগঞ্জে শনিবার সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌমুহনী চৌরাস্তা থেকে আপানিয়া, গাবুয়া, কেন্দুরবাগ, চৌমুহনী মিয়ারপুল পর্যন্ত অন্ততঃ ১৫হাজার লোকের উপস্থিতিতে বিশাল এ মানববন্ধন ছড়িয়ে পড়ে।
মানববন্ধন শেষে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আবদুর রহিম, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙালী, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু,বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল বাসার স্বপন, প্রমুখ। সমাবেশ শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ এবং নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির চৌধুরীর নিকট স্মারকলিপি পেশ করে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। মানব বন্ধনে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,চৌমুহনী প্রেস ক্লাব, নোয়াখালী জেলা বাস,ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এলাকার সামাজিক- সাংস্কৃতিক উন্নয়ন সংগঠন ,বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকগন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে দ্রুততম সময়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবীর ব্যানরসহ অংশগ্রহন করেন। #
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×