somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে সহকারী জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকা হযরানীর অভিযোগ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালীঃ
নোয়াখালী জেলা সহকারী শিক্ষা অফিসার কবির আহাম্মদের বিরুদ্ধে জনৈক শিক্ষিককে যৌন হয়রানি, মানসিক নির্যাতনসহ নানা রকমে অপকর্মের অভিযোগ করেন। প্রায় ৫মাস আগে অভিযোগ করেও কোন সুফল না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন।
অভিযোগ মতে জানা যায়, জনৈক শিক্ষিকা ২০০৯ সালেনোয়াখালী চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদান সময়ে তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন। চাকুরী কালীন সময়ে নিয়মিত ক্লাস না করে পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টিকে পুজি করে জেলা সহকারী শিক্ষা অফিসার কবির উদ্দিন শিক্ষিকাকে হয়রানী করতে শুরু করে। আবার তার বাসায় গিয়ে তাকে বস করতে চেষ্টা করে। অপরদিকে জেলা অফিসে ডেপুটেশনে কর্মরত ডাটা এন্টি অপারেটর হেদায়েতউল্যা সূযোগ বুঝে তাকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাবে রাজি না হওয়ায় নানা রকমের কুপ্রস্তাব দিতে শুরু করে। চাকুরীতে যোগদানের পর থেকে হেদায়েত উল্যা তাকে নানাভাবে হয়রানীর চেষ্টা করে চলেছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনিক অনেককে জানিয়ে কোন সুফল পায়নি বলে শিক্ষিকার মা ক্ষোভ প্রকাশ করেন। ২০১৪ সালের আগষ্ট মাসের ১৪ তারিখে প্রাথমিক ও গন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে অভিযোগপত্র প্রেরন করেন এবং প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থার অনুরোধ করে জেলা জজ,জেলা প্রশাসক, পুলিশ সুপার,জেলা প্রথমিক শিক্ষা অফিসারসহ ১২জন কর্মকর্তার নিকট অনুলিপি প্রেরন করেন।
কিন্ত অদ্যবদী অভিযুক্ত কবির আহাম্মদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় অভিযোগকারীনি শিক্ষিকা ও তার পরিবার হতাশা ব্যক্ত করে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করেন।
এবিষয়ে একাধিক উপজেলা (প্রাথমিক) শিক্ষা অফিসার ও জেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার সাইনুল ইসলাম মজুমদারের সাথে আলাপে জানা যায়,্ এ সংক্রান্ত অভিযোগ বিষয়ে শুনেছেন এবং শিক্ষক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে কি সিদ্ধান্ত হয়েছে,তারা জানেন না এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলাপের পরামর্শ দেন। নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কাজি নেছার আহাম্মদের সাথে আলাপ করলে তিনি এ সংক্রান্ত অভিযোগ বিষয়ে অবহিত আছেন এবং এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় রেজুলেশন হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এমপি, উপজেলা চেয়ারম্যান সবাই জানেন, কেন এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে জানা যেতে পারে বলে তিনি মনে করেন।তবে কবির উদ্দিনকে বদলী করা হয়েছে শুনেছেন, বর্তমান অবস্থা জানেন না।
জেল্ াপ্রাথমিক শিক্ষা অফিসারের সাথে এ বিষয়ে জানতে চাইলে কর্মব্যস্ত বলে এ বিষয়ে কিছু জানায়নি। অভিযুক্ত সহকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার কবির উদ্দিন জানান, গত বছরে আছমা আক্তার নামে একজন শিক্ষিকার বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তের জন্য বিগত সময়ের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দায়িত্ব প্রদান করে। সে মর্মে তদন্ত করে অভিযোগ সত্যতা পাওয়া যায়। এবং শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। এ ঘটনায় ঐ শিক্ষিকা সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে নানা রকমের অসত্য অভিযোগ করে। যা দুর্নীতি দমন বিভাগসহ অনেকে তদন্ত করে কোন সত্যতা পায়নি। বর্তমানে বিষয়টি বিভাগীয় তদন্তের অপেক্ষায় আছে বলে তিনি জানান। তার বিরুদ্ধে আনা কোন অভিযোগই সত্য নয় বলে তিনি জোরালো দাবী করেন। তিনি আরো বলেন,তার বিরুদ্ধে এ ধরনের আর কোন অভিযোগ নেই।#

গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
তারিখঃ

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×