somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগজে থাকলেও দেয়ালে নেই সিটিজেন চার্টার বোর্ড

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-----গোলাম মহিউদ্দিন নসু




সরকারি -বেসকরকারি দপ্তর সমূহের যাবতীয় সেবা সমূহ উল্লেখ করে বাহিরে ঝুলানোর নিমিত্তে সিটিজেন চাটার্র বোর্ড ।। তাছাড়া বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্যাদি সহজে পাওয়ার উপায় সিটিজেন চাটার্র বোর্ড। গ্রাম থেকে শহরের সর্বচ্ছ অফিসে এ সিটিজেন চার্টার বোর্ড থাকা বাধ্যতা মূলক। কিন্ত দেশের ৮০ভাগ অফিসে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর নয়। ফলে সরকারের বিঘোষিত নীতি স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষমাত্রা মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে।
জেলা-উপজেলা সহ বিভিন্ন দপ্তর ঘুরে এ তথ্যের সত্যতা মিলে। যে সব অফিসের বাহিরে এ সিটিজেন চার্টার বোর্ড নেই, এমন কয়েকটি অফিসে গিয়ে দেখা গেছে তারা কেউ বোর্ড তৈরী করে রুমে রেখে দিয়েছে। আবার কেউ লিষ্ট তৈরী করে যতœ করে ফাইলে রেখে দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসের সিটিজেন চাটার্ড বোর্ড খানা দর্শনীয় জায়গায় ঝুলানো দেখা গেছে। মহিলা বিষয়ক অফিসের সামনে মোটামুটি থাকলেও মৎস অফিসের বোর্ড তৈরী করে তা রুমের মধ্যে রেখেছে।। চৌমুহনী পৌরসভার বোর্ড গুলি ঝুলানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়, থানায় আংশিক বোর্ড রয়েছে। কিন্ত এসব খাতে উন্নয়নের নিমিত্তে দেয়া আর্থিক বরাদ্ধেও বা প্রকল্পের তালিকা কোথাও নেই।
উপজেলা প্রকৌশলী,পিআইও দপ্তরে কোটি কোটি টাকা উন্নয়ন কাজে ব্যয় করা হয়। কিন্তু কোথাও কোন কাজের তথ্য খুজে পাওয়া যায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে এলজিএসপি নামে একটি প্রকল্পের কাজ চালূ রয়েছে। গত ১০ বছর যাবত এ প্রকল্পের কোথায় কি কাজ হয়েছে বা হচ্ছে কোথাও এর তালিখা ঝুলানো নেই। ইউনিয়ন চেয়ারম্যানরা , প্রকল্পের তালিকা ইউএনও অফিসে জমা দিয়ে থাকে। তার কপি পাওয়া যায় না। এমনক্যি তথ্য অফিসে আবেদন করেও পাওয়া যায়নি। কিন্ত অত্র প্রকল্পের নীতিমালায় সুষ্পষ্ট বলা আছে- জনগনকে জানিয়ে তাদের মতামত নিয়ে প্রকল্প বাচাই হবে। তাদের মতামতের জন্য দর্শনীয় স্থানে তালিকা ঝুলানো থাকবে। প্রকৌশলীর কার্যালয় থেকে বছরে কত টাকার কতটি প্রকল্প কোথায় বাস্তবায়িত হয় তার কোন তথ্য কোথাও ঝুলানো নেই।
বিআরডিবি ,যুব উন্নয়ন,মহিলা বিষয়ক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরি লোকের মাঝে লোন দেয়া হয়,জন স্বাস্থ্য ্ প্রকৌশল দপ্তর থেকে প্রতি বছর ডিপ টিউবওয়েল ও স্যানিট্যারি রিং ল্যাট্রিন দেয়া হয়, যার কোন চলমান তথ্য কোথাও ঝুলানো নেই।
২০১১ সালে তৎকালীন উপজেলা নিবার্হী অফিসার খোন্দকার নূরুল হক নোয়াখালী জেলা প্রশাসকের ১৭অক্টোবর তারিখের লিখিত নির্দেশের আগেই উপজেলার ২৭টি দপ্তরের প্রধানদের নিয়ে ৫ মে নিবার্হী অফিসারকে সভাপতি ও সহকারি কমিশনারকে সদস্য সচিব করে কমিটি গঠন করেছিলেন বলে জানিয়েছিলেন । কমিটিতে সাংবাদিকসহ স্থানীয় গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। এ বিষয়ে তখন সংবাদও প্রকাশিত হয়েছিল।কিন্ত গত১০ বছরে তার কোন কার্যকারিতা দেখা যায়নি।


গোলাম মহিউদ্দিন নসু
বেগমগঞ্জ ,নোয়াখালী
মসঁহড়ংঁ@মসধরষ.পড়স
০১৫৫৭-৩৬১৪৪০
তারখিঃ ২০.৩.১৫





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×