এখন সাম্যবাদীরা, মানবতাবাদীরা, প্রগতিশীলরা কোথায়???
গতকাল নারীরা যে লাঞ্ছিত হল, সে ব্যাপারে কেউ কোন কথা বলছে না কেন?
আজ যদি এই কাজটা মাদ্রাসার কোন ছাত্র কিংবা কোন হুজুর করতো, তাহলে দেশে কি হত, একবারও ভাবতে পারছেন??? আমি বলছি, এক ধরনের ছোট খাট অসহযোগ আন্দোলন শুরু হত। সবচেয়ে বেশি অবাক হয়েছি পুলিশের কাণ্ড দেখে। ঐ ঘটনায় ওরা প্রথমে লাঠিচার্জ করলেও পরে যখন শুনছে ছাত্রলীগ কর্মী, তখন ই ওরা এলাকা ছেড়ে পালিয়েছে।
কি আজীব এক দেশ, কি আজীব আমাদের রাজনীতি, কি আজীব আমাদের পুলিশ ???
এখন সাম্যবাদীরা, মানবতাবাদীরা, প্রগতিশীলরা কিচ্ছু ই বলবে না,
কোন কিছুই আর আমাদের কাছে মানবিক নয়। বিবেক, চেতনা, মানবিকতা সবই আমাদের রাজনৈতিক আদর্শের কাছে বাঁধা। এই জন্যই হয়তোবা আমরা এখনও বাংলাদেশী।
আশা করছি, সামনের দিগন্ত টা হবে শুধুই সম্ভাবনার।
-----(গোলাম রাব্বানী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


