somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপেক্ষিতরা আপেক্ষিক মৌনতা।

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখেছেন ফটো টা?
ব্রিটিশ প্রধানমন্ত্রী পাবলিক ট্রেনে সিট না পেয়ে দাঁড়িয়ে থেকেই অফিসে যাচ্ছেন,
আর বাংলাদেশের প্রধানমন্ত্রী রোগী বহনকারী এ্যাম্বুলেন্স কে দাঁড় করিয়ে রেখে
অফিসে যাচ্ছেন। আর তা দেখেই আমরা অভ্যস্ত হয়ে গেছি..............................!!!
আমি বলছি না, এটা কেবল আমাদের ২ নেত্রীর দোষ, বরং আমি বলছি এটা আমাদের সকলের দোষ। কারণ, আমরা যখন ক্ষমতায় থাকি কিংবা আমাদের আশেপাশের কেউ ক্ষমতায় থাকে তখন আমরা তাদের পা চেটে মজা পাই, আর তারা ও পা চাঁটিয়ে মজা পায়। কারণ মজা পাওয়া টা আর মজা দেওয়াটা তখন আপেক্ষিক হয়ে যায়।
কয়েকদিন আগেই তো সিটি কর্পোরেশন নির্বাচন হল। কম বেশি সবাই দেখেছেন নেতারা নির্বাচনের আগে সবাই সবার বাড়িতে যেয়ে কত খোঁজ খবর রাখে, আবার অনেককে
দেখলাম অনেকের বাড়িতে যেয়ে ঝাড়ু দিয়ে বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে দিছে।
কি এক্কেবারে দরদ উতলাইয়া পড়ে, যে মানুষের ঘর ঝাড়ু দিয়া দেয়।
আরে মিয়া ভণ্ডামি বন্দ কইরা যা করলে লাভ হবে তা করেন.............................!!!
এতক্ষণ তো বললাম সিটি নির্বাচনের কথা, এখন বলি জাতীয় নির্বাচনের কথা।
আমরা দেখেছি নির্বাচন আসলেই ২ নেত্রী তবছি হাতে প্রচারনা শুরু করে।
খুব ভালো কথা, কারণ এমন আদর্শিক নেত্রী ই আমাদের দরকার।
কিন্তু কথা হচ্ছে, যেই না নির্বাচন শেষ হয়ে যায় তখন শুরু হয় লীলাখেলা।
এই ধরেন, বিএনপি জিতলে আওয়ামীলীগ এর উপর শুরু হয় অমানবিক নির্যাতন,
আবার আওয়ামীলীগ জিতলে শুরু হয় বিএনপির উপর অমানুষিক নির্যাতন।
এখানে নির্যাতন করাটাই আপেক্ষিক হয়ে দাঁড়ায়।
এইবার একটু যুক্তরাষ্ট্রের/ব্রিটিশ দের দিকে যাই,
ওদের দেশে যেই হারুক জিতুক না কেন ওরা এক অপরকে বুকে মিলিয়ে নেয়।
এবং অপজিট পার্টি র কাউকে না কেউকে অনেক ভালো পোষ্টে পোস্ট দেয়।
আর আমাদের দেশে ভালো পোস্ট দেওয়া তো দূরের কথা, শুধু দৌড়ানি দেয়।
দুঃখিত, এক টপিক থেকে অন্য টপিকে চলে যাওয়ার জন্য।
যেটা বলছিলাম, মূলত জ্যাম নিয়ে বলছিলাম,
আমি দেখেছি, আমাদের পাবলিক রাস্তা দিয়ে যখন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যায়, তখন কি এক অবস্থা যে হয়। আগে পরে মিলিয়ে কম করে হলে ও পাব্লিকের ১ ঘণ্টা সময় নষ্ট হয়। এখন অনেকেই বলবেন, তাদের নিরাপত্তার জন্য এ বেবস্থা নেওয়া হয়। কিন্তু আমি বলবো এটা তেমন কোন ফলপ্রসু কারণ নয়। কারণ নির্বাচনের আগে এতো নিরাপত্তা ছাড়া এতো এতো সব করতে পারবেন, আর ক্ষমতায় গেলে পারবেন না কেন?
মানুষ চাইলে সব ই পারে, শুধু দরকার হল ইচ্ছাশক্তির।
একটি দেশের সব সমস্যা দূর করতে হলে জনগণের কাতারে আসতে হবে, তাইলেই সব সম্ভব। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের কাতারে না ই যেতে পারেন তাহলে কেন আপনি আমাদের জনগণের নেত্রী?
ঐ বার্ন ইউনিটে যেয়ে মানুষের হাতে টাকা তুলে দিলেই জনগণের নেত্রী হওয়া যায় না,
কিংবা ঐ জিয়ার মাজারে গিয়ে জিয়ার জন্য দোয়া করলেই জনগণের নেত্রী হওয়া যায় না,
জনগণের নেত্রী হওয়ার জন্য দরকার জনগণের কাতারে আসার।
আর তখন আর মানুষের কাছে ভোট চাইতে হবে না, মানুষ ই আপনার হয়ে ভোট চাইবে।
আমাদের মহৎ প্রাণ আজ বড় করে জাগতে শুরু করেছে, তাই আশা করা যায় খুব শিগগির আমরা আমাদের নেত্রীদের কে জনগণের কাতারে দেখতে পাবো।
মানবতা, আজ বড় গলায় চিৎকার করো তো, দেখি কত জোর আছে তোমার গলায়,
কত জোরেই বা চিৎকার করতে পারো তুমি,
কিংবা কয়জন ই বা তোমার ডাকে মন থেকে সাড়া দেয়???
জয় হোক সত্যের, জয় হোক মানবতার, আর জয় হোক এই বাংলার।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
-----(গোলাম রাব্বানী)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×