ভিক্ষা বৃত্তি কে আমরা অনেকেই অপছন্দ করি, তারপরেও ভিক্ষা দেই।
আপনার ছোট্ট দানকৃত ২/৫/১০ টাকা সমাজ কে বদলে দিতে পারে।
আমরা সবাই ই তো কম বেশি দান করি। ২/৫/১০ টাকা যা ই দান করি না কেন তা কোন ব্যাপার না। ধরেন আপনি যদি কাউকে ২/৫ টাকা দান করেন তাহলে সেক্ষেত্রে তাকে বলবেন এই ২ টাকার ভিতর থেকে সে যেন ১ টাকা তার চেয়ে নিন্মমানের অন্য ভিক্ষুক কে দান করে। অথবা আপনি যদি ৫/১০ টাকা তাকে দান করেন, তাহলে তাকে বলবেন অন্য ভিক্ষুক কে যেন এখান থেকে ২ টাকা দান করে। সে না দিলে খুব ক্ষতি হবে না। কিন্তু সে যদি তার নিজের ভিক্ষা থেকে অন্য ভিক্ষুক কে কিছুটা অংশ দান করে এবং একই সুরে তিনি আবার অন্ন ভিক্ষুক কে যদি একই কথা বলে যে তার দানকৃত দান থেকে যেন একটা ছোট অংশ অন্য ভিক্ষুক কে দান করেন। তাহলে ভেবে দেখেছেন, দেশ কতটা সামনের দিকে এগোবে?
তাছাড়া, ভিক্ষুকদের দান করা দেখে অনেক মানুষ ও দান করতে অনুপ্রাণিত হবে।
বেশি না, এক মাসে আপনার কথা মত যদি ১০ জন ভিক্ষুক ও যদি এ কাজটি করে, এবং তাদের দেখাদেখি তাদের সারির লোকেরা ও যদি এক ই কাজ করে, তাহলে দেশে এক বিপ্লব বয়ে যাবে। এভাবে যদি মাত্র ২ টা স্টেপ পার হয় তাহলে আপনাদের ঐ ১০ সংখ্যাটা ১,০০০ এ গিয়ে ঠেকবে। আই রিপিট ''এক হাজার জন''। এক পর্যায়ে দেখবেন আমাদের দেশে ভিক্ষা নেওয়ার মত আর কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই শুধু ভিক্ষা দেওয়ার জন্য মানুষ খুঁজবে, কিন্তু খুঁজে পাবে না। আমরা একটু পজিটিভ হলেই এটি বাস্তবায়ন করা সম্ভব। এবং এ পজিটিভিটি হয়তো বাংলাদেশের ইতিহাসে এক বড় বার্তা নিয়ে আসতে পারে।
আমি জানি এটা বাস্তবায়ন করা অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়।
আপনি খুব বেশি কিছু না করতে পারলেও কষ্ট করে share তাতে ও অনেক উপকৃত হবে। ১ টি share এ অনেক গুলো মানুষের দৃষ্টি বদলে দিতে পারে, এখন সিদ্ধান্ত আপনার !!!
বর্ণ টা না হয় আমি, আপনি মিলে সাজাই, পরে দেখবেন সবাই বাক্য গঠন করবে !!!
মনে রাখবেন, পথ তৈরি করে কিন্তু ২/১ জন, আর বাকি সবাই হয় পথিক !!!
তাই চলেন আজ না হয় পথ টা আমরা সাজাই, পরে না হয় সবাই হাঁটবে !!!
-----(গোলাম রাব্বানী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


