somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এক খোলা চিঠি।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় শিক্ষামন্ত্রী,
আপনি কেমন আছেন তা জানতে চাইব না, কারণ আমাদের চাওয়া/না চাওয়া তে আপনাদের কিচ্ছু যায় আসে না। আজ যখন আমি আপনাকে নিয়ে লিখছি তখন রাত ২ টা বেজে ৫৮ মিনিট। বলতে পারেন সময় টা গভীর রাত। মানুষ যখন ঠিক এই সময়ে বৃষ্টির মুহূর্তে প্রিয় মানুষের সাথে রোম্যান্টিক কথা বলে ভবিষ্যতের পরিকল্পনা করছে কিংবা ভাবছে কইটি বেবি নিবে, ঠিক সেই মুহূর্তে আমি আপনাকে নিয়েই লিখা শুরু করলাম। কারণ, এই গভীর রাতে কথা বলার মত কোন সঙ্গী নেই। তাছাড়া আরও কিছু কারণ আছে, নীচে বলছি।

নাহিদ স্যার,
আপনি কি জানেন বর্তমান সরকার দ্বারা আপনাকে কেন শিক্ষামন্ত্রী বানানো হয়েছে? আমি বলছি, আপনাকে শিক্ষা মন্ত্রী বানানোর কারণ হচ্ছে আপনি যেন সোনার দেশের শিক্ষাব্যাবস্থা কে অনেক উপরের দিকে উঠিয়ে নিয়ে যেতে পারেন, দেশের প্রত্যেকটি স্টুডেন্ট এর শিক্ষার মান নিচ্ছিত করতে পারেন, অনেক মেধাবী প্রতিভা বের করে আনতে পারেন, অনেক উদ্ভাবনি সম্ভাবনার খোঁজ পান, যেন শিক্ষা প্রদান করার মাধ্যমে সবাইকে ছাত্র থাকা অবস্থায় জ্ঞানের শিক্ষক বানাতে পারেন, এ ছাড়া আরও অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে এ দেশের সাড়ে ১৬ কোটি মানুষের শিক্ষামন্ত্রী বানানো হয়েছে।

ওস্তাদ,
কিন্তু খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনি আপনার দায়িত্বের ৫ ভাগ ও পালন করতে পেরেছেন বলে আমার মনে হয় নি। একের পর এক সমালোচনার জন্ম দিয়ে নিজেকে এনেছেন নতুন আলোচনায়। আপনি জাস্ট আমাদের শিক্ষাব্যাবস্থার ৭ বছর আগে যান আর বর্তমানের দিকে তাকান, তাহলেই ফারাক টা বুঝতে পারবেন। আপনার সময়েই অধিক থেকে অধিকতর হারে নকল করার প্রবনতা বেড়েছে, পরীক্ষা না দিয়েও এ প্লাস পেতে দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁসের কথা আর কি বলবো, একদম সকলের হাতে পরীক্ষার আগে প্রশ্ন বিলানো নিচ্ছিত করেছেন টাকার বিনিময়ে, আরও কত কি !!! রিসেন্টলি, ''এইএসসি'' তে ভর্তি নিয়ে আরেক ভেজাল বাঁধিয়েছেন যে কে কোথায় ভর্তি হবে সেটা বোর্ড নির্ধারণ করবে। এবং এই যে কয়েকদিন আগে আরেক আলচনার জন্ম দিলেন শিক্ষা খাতে ৭.৫% ভ্যাট এর জন্ম দিয়ে।

গুরু,
আচ্ছা এগুলো দ্বারা আপনি আমাদের কি বুঝাতে চাচ্ছেন? আমরা জানি আপনি কমিউনিজম এ বিশ্বাস করেন, কিন্ত সেটা দ্বারা আমাদের কেন প্রভাবিত করতে চাচ্ছেন? যখন ৭.৫% ভ্যাট এর কথা উঠে, তখন আপনি নীরব কিভাবে? আপনারা অন্য খাতের ঘাটতি র জন্য তা তো শিক্ষা খাতের দিকে টানতে পারেন না ! আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, ওরা প্রতি বছর তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খরচ করে এই শিক্ষা খাতের পেছনে। কারণ তারা জানে, তাদের জাতি শিক্ষিত হলে তাদের দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। কিন্তু জানা সত্যেও মানি না শুধু আমরা। আমরা আলোচনায় আসতে ভালোবাসি। বরং আমার শিক্ষা খাতের টাকা নিয়ে অন্য ঘাটতি তে লাগাই, কি আজীব জাতি আমরা রে ভাই?

জনাব,
আপনাদের ৭.৫% ভ্যাট এর কারণে কত স্টুডেন্ট যে ঝরে যাবে তা কল্প না ও করতে পারবেন না। যে দেশের মানুষ ভালো করে খেতে পারে না, সে দেশের মানুষ না খেয়ে সবাইকে পড়ালেখা করতে পাঠাবে, এটা আশা করাও ভুল। কারণ শিক্ষা জিনিস টা তখন ই প্রকাশ পাবে যখন আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আমাদের চারপাশ ভালো থাকবে। বার বার আমি বলে যাবো এই স্টুডেন্ট গুলো ঝরে পড়ার জন্য দায়ী কেবল আপনি, কেবল আপনি।
আপনারা মোড়ল রা ''চাল চুরি, ডাল চুরি, আম চুরি, জাম চুরি, গাছ চুরি, পানি চুরি, মাটি চুরি, পুকুর চুরি, ফাইল চুরি, ব্যাংক চুরি, অফিস চুরি, বদনা চুরি, কল চুরি, হাঁস চুরি, মুরগী চুরি, গরু চুরি, গরুর দুধ চুরি, রাস্তা চুরি, নদী চুরি, টাকা চুরি, গাড়ী চুরি, ট্রেন চুরি, বউ চুরি, মনুষ্যত্ব চুরি, চোর চুরি'' করেন তার কোন হিসাব নাই। আর যখন একজন স্টুডেন্ট খুব ভালো করে পড়াশোনা করে নিজেকে গড়বে বলে চিন্তা করে, ঠিক সেই সময়ে তার কাঁধে ৭.৫% ভ্যাট এর বোঝা দিয়ে তাকে ঝরিয়ে দেন। কোথায় পান আপনারা এ যৌক্তিকতা? কেন আপনাদের দুর্নীতির টাকা দিয়ে ঘাটতি বাজেট পুরা করা যায় না? কেন স্টুডেন্ট দের টাকা নিয়ে করতে হবে???
আপনি চোর কে ঠিক করতে পারবেন না কিন্তু যে শিক্ষিত হয়ে চোর কে ধরতে যাবে তাকে উপরে উঠতে দিবেন না, কিন্তু কেন???

মাননীয় শিক্ষামন্ত্রী,
মনে রাখবেন ভ্যাট এর প্রচলন করলে সবাই ই ''সাইফুর রহমান'' হতে পারে না। সব জায়গায় যৌক্তিকতার একটা ব্যাপার আছে। আমার আক্ষেপ হয়, আমার ক্ষোভ হয়, আমার ভয় হয়, দেশের শিক্ষাব্যাবস্থা কে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বলছি না আপনি আপনার দায়িত্ব ছেড়ে দেন, তবে আমি বলছি এখনও সময় আছে জাতিকে ভালো কিছু দেন, যেন জাতি স্রদ্ধাভরে আপনাকে স্মরণ করে, যেন প্রতিটি স্টুডেন্ট এই ৭.৫% ভ্যাট এর বোঝা না বইতে হয়, যেন প্রত্যেকে নতুন করে আবার পড়ালেখা করার স্বপ্ন দেখতে পারে। বদলানোর সময় তো এখনই, আশা করছি খুব শীঘ্রই এ বোঝা কে ব্যান করে দেওয়া হবে।

-----গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×