somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর অধিকারের কিছু কথা !!!

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আদিবা মেম আমাদের ক্লাস নিচ্ছিলেন। কথা প্রসঙ্গে পাবলিক বাসে নারীদের সংরক্ষিত ৯ আসন সম্বন্ধে কথা হল। এক পর্যায়ে মেম এবং আমাদের ক্লাসের মেক্সিমাম নারী বলেই ফেললেন নারীদের সংরক্ষিত ৯ আসন মানে নারী কে ছোট করে দেখা হচ্ছে। তাঁরা বিশ্বাস করতে চাইলেন যে এ ৯ আসন দেওয়ার মানে তাঁদের কে বাড়তি সুবিধা দেওয়া।

"ব্যাপারগুলো আমি ক্লাসে বলার মত সুযোগ না পেলেও এখানে বুঝানোর চেষ্টা করছি"

প্রথমত,
বাসে নারীদের জন্য সংরক্ষিত ৯ আসন বরাদ্ধ করা মানে কেবল এই নয় যে পুরা বাসে কেবল মাত্র ৯ টি সিট নারীদের জন্য। বরং ঐ ৯ টি সিটের পাশাপাশি পুরা বাসেই তাঁদের বসার অধিকার আছে।

দ্বিতীয়ত,
সাধারণত বাস খালি থাকলেও আমি নারী কে কখনোই ঐ ৯ সিট ছাড়া পেছনে বসতে দেখি নাই। এখানে ২ টি কারণ থাকতে পারে। একটি হচ্ছে, তারা সামনের সংরক্ষিত ৯ টি আসনে বসতে বসতে অভ্যস্ত। এবং দ্বিতীয় টি হচ্ছে তারা নিজেরাই হয়তো জানে না পেছনের আসনে ও নারীরা ইচ্ছা করলে বসতে পারে।

তৃতীয়ত,
নারীরা সবসময় পুরুষের কাছে না হেরে গেলেও অনেকক্ষেত্রেই নিজের বুদ্ধির কাছে নিজেরাই হেরে যায়।
যেমন, পুরা বাস খালি থাকলে নারী যখন বাসে উঠে তখন সে তো ভালো করেই জানে সংরক্ষিত ৯ আসনে সে বসলে অন্য নারীর জন্য সংরক্ষিত আসন থেকে ১ টি সিট কমে যাবে। কিন্তু সে এটা না করে সে যদি পেছনের বা মাঝের কোন খালি সিটে বসে তাহলে তাকে কেউই মানা করবে না। পুরা বাসে ৪০-৪৫ টি সিট থাকে। এখান থেকে প্রথমে উঠা নারীর মধ্যে ১০ জন যদি পেছনে বসে তাহলেও পুরা বাসে ১৯ জন নারী বসার জায়গা পাচ্ছে। তার চেয়ে বেশী আর কি দরকার?
এভাবে প্রথম যে সকল নারীরা আগে বাসে উঠে বাস খালি পায় তারা এটা করলেই তার চেষ্টার মাধ্যমে অন্য নারীর অধিকার রক্ষা করা হয়। কিন্তু তারা তা করে না। কারণ হচ্ছে, তাঁদের চিন্তা অন্য কারো জন্য আমি কষ্ট করে পেছনে বসতে যাবো কেন?

হুম কথা সেটাই, অন্য কোন নারীর অধিকার রক্ষার জন্য এই নারী বাসের পেছনে বসতে যাবে কেন? নারীর অধিকার থেকে বঞ্চিত হবার এটাই সবচেয়ে বড় কারণ তাঁদের চিন্তাভাবনা। সাধারণত তারা বড় করে চিন্তা করতে পারে না। আর পারলেও করতে যায় না।
নারীর অধিকার নিয়ে ইসলামে কি বলা হয়েছে আমি আজ সেদিকে যাবো না। আমি শুধু বলবো নারীরা আরেকটু বড় আকারে চিন্তা করলে তারা আরও অনেকদূর এগিয়ে যেতে পারবে। যেদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সংসদের স্পিকার নারী সেদেশে যদি বলা হয় নারীরা শুধু পুরুষের দ্বারাই নির্যাতিত হচ্ছে, তাহলে একজন পুরুষ হিসেবে আমাকে বলতে হবে ''নারীরা ভাবে হেরে যাবে তাই তারা হেরে যায়। তারা যখন থেকে ভাববে আমি জিতব, আমাকে জিততে হবে তখন থেকে সে সব পারবে।"

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×