somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন ধরনের মানবতা ???

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এটা কোন ধরনের মানবতা ???

ফ্রান্সের প্যারিসে হামলার পর থেকেই দেখলাম মানুষের মানবতা প্রকাশ করার কিছু দৃশ্য। অনেকে তো ফ্রান্স কে সাপোর্ট করে প্রোফাইল পিকচার চেইঞ্জ করছেন আর বলছেন যারা নিজেদের প্রোফাইল পিকচার চেইঞ্জ না করবেন তাদের ভিতর কোন মানবতা নেই। তারা মানুষ হয়েও মনুষ্যত্বের এক কলঙ্ক।

মানবতা তাহলে আজ প্রোফাইল পিকচার চেইঞ্জ করার মধ্যে সীমাবদ্ধ, তাই না !!! কি অদ্ভুত আমাদের মানবতা, কি অদ্ভুত আমাদের সিদ্ধান্ত !!!

আচ্ছা একটু বলেন তো,
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন অ্যামেরিকা বিনা কারণে ইরাকের উপর হামলা করে এবং সিরিয়া কে দেখে নেবার হুমকি দেয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন সিরিয়ার শরণার্থী ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর উপর অকারণেই হামলা করে ইসরাইল এবং লেবাননে একের পর এক হামলা করে অনেক নিরীহ মানুষ কে মেরে ফেলা হয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন অযথাই মুসলিম রোহিঙ্গাদের নির্মম ভাবে হত্যা করা হয় ???
---কয়েকবছর আগে এই ফ্রান্স যখন ইরাক আর লিবিয়ার উপর হামলা করে লাখ লাখ নিরীহ মানুষ মেরেছে তখন কোথায় ছিল আপনাদের মানবতা ???

গলা ফাটিয়ে চিৎকার করে আজ জানতে ইচ্ছে করে মানবতার সংজ্ঞা কি? কাকে মানবতা বলে? কারা মানবতা লুণ্ঠন করে?

নিউজ পোর্টালে দেখলাম ফ্রান্সের প্যারিসে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন এরও বেশী টুইট করা হয়েছে। অধিকাংশ টুইট ই মুসলমানদের বিরুদ্ধে। অ্যামেরিকার ইঙ্গিতে আইএস হামলা করছে বিভিন্ন জায়গায় কিন্তু তার দায়ভার চাপছে আমাদের মুসলমানদের উপর। কি অদ্ভুত আমাদের মানবতা তাই না ???

ফ্রান্সের প্যারিসে হামলার কিছুক্ষন পড়েই বারাক অবামা বলেছেন, ''এটা শুধু প্যারিসের উপর আইএস এর হামলা নয়, বরং এটা মানবতার উপর হামলা।"
হ্যাঁ, এমন মানবতাই আমরা চাই যেটা কথার সাথে কাজের ও মিল থাকবে।

মাই সে ইজ ভেরি ক্লিয়ার,
ফ্রান্সের উপর আইএস যে জঘন্যতম হামলা করা হয়েছে তা ইতিহাস কে কলঙ্কিত করেছে। ফ্রান্সের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ঐ সকল মানুষ গুলোর প্রতিও গভীর শ্রদ্ধা আর সমবেদনা প্রকাশ করছি যারা বিনা কারণে অ্যামেরিকা, ফ্রান্স, মায়ানমার, আইএস এর হামলার শিকার হয়েছেন।

মন থেকে আমরা এমন দৃশ্য আর দেখতে চাই না। নিহত মানুষ টি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। আমি মানুষ হয়ে মানুষ হত্যার প্রতিবাদ জানাচ্ছি। সবশেষে একটি কথাই বলবো "যার চলে গেছে সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা !!!"

হয়তো ফ্রান্সের কোন এক ছোট্ট মেয়ে তার বাবাকে সকালবেলা পুতুল কিনে আনতে বলেছিলো। দুঃখের কথা হচ্ছে সেই পুতুল আর কোনদিন আসবে না। আর বাবাও ফিরে আসবে না। চলে গেছে না ফেরার দেশে, অজানার দেশে !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×