somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন ব্লগার রাজীব কে খুন করা হয়েছিল ???

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মুক্তমনা ব্লগার না, কিন্তু মুক্তমনা দের সম্মান করি। কারণ তাদের কথার ভিতরে যুক্তি আছে। হ্যাঁ, আমরা সবাই জানি মুক্তমনা রা এদেশে খুব নিরাপদ নয়, কারণ তাদের মুখে কোন কথা ঠেকে না। তাদের সাহস আমাদের চেয়ে অনেক বেশী।

দেশে ধর্ম নিয়ে সমস্যা, তখনই ব্লগার রা লেখালেখি শুরু করছে।
দেশে গণতন্ত্র নিয়ে সমস্যা, তখনই ব্লগার রা লেখালেখি শুরু করছে।
দেশে নির্বাচন নিয়ে সমস্যা, তখনই ব্লগার রা লেখালেখি শুরু করছে।
এক কথায় যে কোন ইস্যুতে তারা লেখতে ভয় পাচ্ছে না, তারা এগিয়ে চলে নির্ভীকভাবে। আর আমরা আমজনতা কিছু বুঝে না বুঝে তাদের বিরুদ্ধে কথা বলি, তারা নাস্তিক, তারা বাম ইত্যাদি ইত্যাদি।

শুনেন ভাই, আপনি যখন তাদের কে বাম বলে গালাগালি দিচ্ছেন তখন তাদের যুক্তিকে খণ্ডন করছেন না কেন? জানি এখন আর কিছু বলতে পারবেন না। কারণ আপনার কাছে কোন উত্তর নেই। যেখানে আপনি তাদের যুক্তি কে খণ্ডন করতে পারছেন না তাদের ভুল কে ধরিয়ে দিতে পারছেন না সেখানে তারা তাদের কে বিশুদ্ধ হিসেবেই ধরে নেবে তাই তো?
তাহলে তাদের দোষ টা কোথায়???

আমি বলছি শুনুন, আমি নিজেও জানি এবং মানি মুক্তমনা রা সবক্ষেত্রে বিশুদ্ধ নয়। মানুষ মাত্রই ভুল। কিন্তু আমি যখন তাদের সাথে যুক্তি খণ্ডন করি তখন তারা খুব সহজেই আমার যুক্তি মেনে নেয় আবার আমি যেখানে দ্বিধায় থাকি তখন তাদের কথা মেনে নেই। এটাই হওয়া উচিত। যেকোনো ক্ষেত্রে একটা দিকনির্দেশনা থাকা উচিত।

কলমের সাথে কলমের যুদ্ধ হবে, অস্ত্রের সাথে অস্ত্রের যুদ্ধ হবে, যুক্তির সাথে যুক্তির যুদ্ধ হবে, গন্ততন্ত্রের সাথে গনতন্ত্রের যুদ্ধ হবে।
কেউ যখন আমাদেরকে যুক্তির মাধ্যমে হারিয়ে দেয় তখন আমরা তাদেরকে অস্ত্রের মাধ্যমে হারিয়ে দেই। কারণ আমরা জানি যুক্তি দিয়ে আমরা তাদের সাথে পারবো না। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যারা এ ধরনের মানুষ তারা অন্য কে মারার আগে নিজে নিজের কাছে মরে যায়।

আসল কথায় আসি। ব্লগার রাজীব হত্যার ২ বছরের মত পার হয়ে গেলেও এখনও কোন সুষ্ঠু বিচার হয় নি তার খুনিদের। কেন হয়নি জানতে ইচ্ছে করে।
শুনেছি তার হত্যার পরিকল্পনাকারীরা ৫ বছরের মত সময় দিয়েছে আদালত। কিন্তু কেন??? অন্যান্য ব্লগার দের কে মারার জন্য ???

বলে রাখি, আমি ব্লগার রাজীব কে পছন্দ করি না কিন্তু যে কারণে রাজীব কে খুন করা হয়েছে তার প্রতিবাদ জানাই আমি। রাজীব যে ধর্ম কে নিয়ে কটাক্ষ করেছিলো, নিচ্ছয়ই সে ধর্মের বানী রাজীবের কথার চেয়ে কম মূল্যবান হয়ে যায় নি। তাহলে কেন রাজীব কে খুন করা হয়েছিল, কেন এখনও সুষ্ঠু বিচার হচ্ছে না !!!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×