somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ থেকে ১৫ বছর আগেও গ্রামের মেয়েদের বিয়ে হতো কিভাবে জানেন?

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে ১৫ বছর আগেও গ্রামের মেয়েদের বিয়ে হতো কিভাবে জানেন?

বিয়ের পূর্বে পাত্রপক্ষের লোক যখন কন্যা দেখতে আসতো তখন মেহমান হিসেবে নিয়ে আসতো বাদামী বিস্কুট, নোনতা বিস্কুট আর খুব ধনী হলে ১ প্যাকেট মিষ্টি আনত সাথে পান-সুপারি থাকতো। আর কন্যা পক্ষের লোক বিভিন্ন রকমের পিঠা বানিয়ে পাত্র পক্ষকে খুশী করতে চাইত যেন তারা খুব সহজেই তাদের মেয়েকে বউ হিসেবে ঘরে তুলে নেয়। কারণ তখনকার সময়ে মেয়েদের একটাই ভয় ছিল তার বিয়ে হবে তো? ভালো ঘরে যাবে কিংবা খারাপ ঘরে যাবে সেটা পরের ব্যাপার। আর পাত্র যদি বিদেশে থাকে তাহলে তো কথাই নাই যেন সোনার হরিণ।

তারপর শুরু হয় পাত্রপক্ষের দ্বারা পাত্রীর কঠিন ইন্টারভিউ।
--দেখি মা একটু হাঁটো তো !
--দেখি মা তোমার চুলগুলো !
--দেখি মা কুরআন তিলাওয়াত করো তো !
--দেখি মা তোমার নামটা লিখো তো !
--দেখি মা এদিকে একটু তাকাও তো !

এভাবেই ইন্টারভিউ চলতে থাকে পাত্রীকে অপদস্থ করার আগ পর্যন্ত। গ্রামের মুরুব্বীরা মনে করতেন এ ধরনের প্রশ্ন করলে মেয়ের প্রতিভা ফুটে আসবে। কারণ তারা তখন মেয়েদের প্রতিভা বলতে সুন্দর করে হাঁটতে পারা, সুন্দর করে সূরা মুখস্ত করা, সুন্দর হাতের লেখা, রান্না করা কিংবা সন্তান ধারণ করাকে বুঝাতেন।

তখনকার সময়ে মুরুব্বীরা হাতে তালু দেখে মেয়েদের কপাল নির্ণয় করে দিতেন ভবিষ্যতে সুখী হবে কি হবে না। পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী এই ৪ টার উপরে নির্ভর করতো মেয়েদের স্বপ্ন।

উঁহু, আমি রুপকথার গল্প বলছি না, সত্যিই বলছি।

খুব গর্ব করে বলতে ইচ্ছে করছে আজ আর সে সময় নেই। এখন আর নারীরা পিছিয়ে নেই। এখন আর কেউ পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী এই ৪ এর মধ্য দিয়ে নারীকে বিচার করে না। এখন আর কেউ তাদের হাঁটতে, লিখতে, তাকাতে বলে না।

কারণ এখন সবাই জানে নারীরা নারীর আপন গতিতে এগিয়ে চলছে। তারা নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে। এখন আর বিদেশী ছেলে দেখলে সোনার হরিণ ভাবে না। কারণ তাদের মেয়েরা আজ হরিণী। তারা আজ অনেক উঁচু জায়গায় যেতে চায়।

এখন আর কেউ ভাবে না যে তাদের মেয়ের বিয়ে হবে কিনা? বরং তারা ভাবে যে ছেলে তাদের মেয়েকে বিয়ে করতে আসবে সে তাদের মেয়ের যোগ্য হতে পারবে কি না? বর-কণে দুজন দুজনের সাথে কাধ মিলাতে পারবে কিনা? এক হয়ে সবটা সময় জুড়ে সুখী থাকতে পারবে কি না!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×