০১
বাংলাদেশের যখন RAB প্রথম আসে তার পরের বছরের ঘটনা,আমার বোন আসছে আমাদের বাড়িতে ঈদ করতে,আর বাসায় নেমেই তার প্রথম কথা RAB গঠন করবার জন্যে বিএনপি সরকার কে আবার ভোট দেয়া উচিৎ!!আমার মায়ের জিজ্ঞাসা কেন? এমন কি হইছে?... আমার বোন বলে
-রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ রাস্তায় প্রত্যেক ট্রাক আর লরি থেকে চাঁদা নিচ্ছিল,আর তার ফলে সারা রাস্তায় বিশাল জ্যাম লেগে গেছিলো,কিছুক্ষন পর সেখানে আসে একটি RAB এর গাড়ি,আর RAB এর কিছু অফিসার গাড়ি থেকে নেমেই শুরু করে সেই চাঁদাবাজ গুলা কে বেদম মাইর...কিছুক্ষন পর রাস্তার জ্যাম সম্পূর্ণ স্বাভাবিক!!
আমার ভাগিনা কে নিয়ে গেলাম ঈদের জামা-কাপড় কিনে দিতে,অনেক দেখার পর আমার ভাগিনার একমাত্র পছন্দ হইলো একটাই ড্রেস!আর সেটি RAB এর পোশাক!!তার একটাই কথা মামা আমি আর কিছু কিনবো না,তুমি আমাকে ঐ আঙ্কেলদের (মার্কেটের সামনে একটি RAB এর গাড়ি দেখিয়ে) মতন ড্রেসটি কিনে দাও আমি এই ড্রেস পড়বো!!আর দোকানদার ও আমাকে বলে ভাই এইবারের ঈদে বাচ্চাদের সবচাইতে পছন্দের ড্রেস হইলো RAB এর পোশাক !!!
০২
আর আমার সেই ছোট বাচ্চা ভাগিনা এখন অনেক কিছু বুজতে শিখেছে, সে এখন আমার সাথে খবর দেখতে বসে,আমি অনলাইনে লিখতে বসলে কি লিখছি বা পড়ছি তা নিজে পড়ে দেখে।।
আর সে শেষ কয়েক দিনে দেখেছে খবর,ফেইসবুক, যেকোনো জায়গায় RAB মানেই খুনি,RAB মানেই সিরিয়াল কিলার,RAB মানেই ভাড়াখাটা কামলা,RAB মানেই আতংক!!
কিছুক্ষন আগে আমার সেই ভাগিনা কে নিয়ে আমি রাস্তায় হাঁটতে বের হই,আর অল্পক্ষণ পর আমাদের সামনের একটি দোকানের সামনে একটি RAB এর গাড়ি এসে থামে,আর তাই দেখে আমার সেই ছোট বেলায় RAB এর পোশাকের জন্যে বায়না ধরা ভাগিনা শক্ত করে আমার হাত চেপে ধরে,আমি নিজেই বুজতে পারি আমার ভাগিনা ভয়ের কারন...আজ কে সারা জাতীর কাছে আতংক হয়ে উঠা RAB কে রাস্তার পাশে পান দোকানে পান খেতে দেখলেও সাধারন মানুষ ভয় পায়...
আমি নিজেই RAB ভাঙ্গার পক্ষে ছিলাম না,কিন্তু আজকে যা দেখলাম,এই RAB আর কর্নেল গুলজারদের RAB নাই,এই RAB এখন আসলেই ভয়ংকর সিরিয়াল কিলার তারেক সাঈদদের RAB হয়ে গেছে!!
আর যাদের কে দেখলে মানুষ আতংকে স্তব্দ হয়ে যায়,আর ঘৃনায় থুথু নিক্ষেপ করে...
আর দীর্ঘশ্বাস ফেলে অভিশাপ দেয়...
কৃতজ্ঞতা : Rashed Khan

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


