[সবাইকে কাঁদালেন শামীম ওসমান]
সংসদ সদস্য শামীম ওসমান তাঁর ভাই নাসিম ওসমানের মৃত্যু নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর বক্তব্যে জাতীয় সংসদে শোকের ছায়া নেমে আসে। এ সময় শামীম ওসমানের সঙ্গে অধিবেশনে উপস্থিত বেশিরভাগ সংসদ সদস্য কেঁদে ফেলেন। মঙ্গলবার বিকেলে বাজেট অধিবেশনের শুরুতে শামীম ওসমান তাঁর ভাই সদ্য প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যু নিয়ে সংসদে এ বক্তব্য দেন।
শামীম ওসমান তাঁর বক্তব্যে বলেন, 'আমার এই ভাইয়ের টাকা-পয়সার কোনো লোভ ছিল না। তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। দেশকে ভালোবাসতেন। দেশের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। বড়ই ভালো মানুষ ছিলেন তিনি।'
এ সময় তিনি বলেন, 'আমার ভাই একদিন আমাকে ডেকে বললেন, শামীম শোনো, এই দেখো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটি কুরআন শরিফ উপহার দিয়েছেন। এ সময় তাঁকে অনেক উৎফুল্ল ও হাসিখুশি দেখাচ্ছিল।' তাঁর এ বক্তব্য শুনে সংসদে শোকের ছায়া নেমে আসে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী গালে হাত দিয়ে বসেছিলেন। তাঁকে অত্যন্ত বিমর্ষ ও শোকাহত দেখাচ্ছিল।
কার্টেসি: Shahan Reza

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



