somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সঙ্গীদের হারিয়ে শঙ্কিত চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদ।

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঙ্গীদের হারিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এক সময়ের ক্ষমতাধর তারেক সাঈদ। একসাথে চাকরি, একসাথে অপারেশন, একসাথে আটক, একসাথে আদালত। রিমান্ডে থেকেও একসাথে কাটিয়েছেন এ তিন র‌্যাব কর্মকর্তা। অতঃপর বিচ্ছিন্ন হয়ে পড়ে একা হয়ে পড়েছেন তিনি।

লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ হচ্ছেন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই র‌্যাব-১১ কমান্ডিং অফিসার।

মঙ্গলবার পর্যন্ত এই তারেক সাঈদ ছিলেন অনেকটা শক্ত মনোবলে। এর আগ পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাদের বিরুদ্ধে অভিযোগকে বলে আসছেন মিডিয়ার সৃষ্টি। আদালতে আসামিপক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী এমনকি পুলিশের দেয়া ফরওয়াডিংকে তাদের বিরুদ্ধে অপবাদ বলে উড়িয়ে দিয়েছেন। তার বংশগৌরবকে ফলাও করে তুলে ধরে আদালতে তিনি বলেন, আমাদের পরিবারে টাকার কোনো কমতি নেই। অঢেল সম্পদ রয়েছে আমার পরিবারে। টাকার জন্য কাউকে হত্যা বা গুম করতে হয় না।

বুধবার সকালে তারেকের দীর্ঘ দিনের সহযোগী র‌্যাব-১১-এর উপ-অধিনায়ক আরিফ হোসেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এ দিন মেজর আরিফ দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এর পর আর তারেক সাঈদের মুখোমুখি হননি মেজর আরিফ। বিকেলে দু’জনকে আদালতে উঠালেও রাখা হয়েছে বিচ্ছিন্ন। দু’জনের মাঝে ছিল পুলিশের শক্ত ব্যারিকেড। এ সময় কয়েকবার তারেক সাঈদ চেষ্টা চালায় আরিফ হোসেনের সাথে কথা বলতে। তবে আরিফ কথা বলতে অনীহা প্রকাশ করেন। তারেককে এড়ানোর জন্য আরিফকে আদালত থেকে পুলিশ লাইনে না নিয়ে সোজা পাঠিয়ে দেয়া হয় কারাগারে।

পরদিন বৃহস্পতিবার তারেক সাঈদের অপর সহযোগী র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তিনিও জবানবন্দী দিয়ে তারেক সাঈদকে এড়িয়ে জেলা কারাগারে চলে যান।

দু’জন সঙ্গীকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন রিমান্ডে থাকা তারেক সাঈদ। খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। কারো সাথে কথা বলছেন না। সঙ্গীরা ১৬৪ ধারার জবানবন্দীতে তার নাম জড়ানোয় ভীত হয়ে পড়েছেন তারেক সাঈদ। পুলিশের একটি সূত্র জানায়, তিনিও জবানবন্দী দিতে আগ্রহী হচ্ছেন। নিরুপায় হয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×