somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"হৃদয়ে বাংলাদেশ" স্লোগানের আড়ালে একটি মিডিয়া তাদের মাদক ব্যাবসা চালিয়ে এসেছে এতদিন।

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হৃদয়ে বাংলাদেশ" স্লোগানের আড়ালে একটি মিডিয়া তাদের মাদক ব্যাবসা চালিয়ে এসেছে এতদিন। ব্যাপারটি ভাবতেই ঘৃণায় শরীর রি রি করে উঠছে। পরক্ষনেই মনে হল, সাংবাদিক ও টিভি চ্যানেল মালিকদের এই অধঃপতিত অবস্থাতো নতুন কিছু নয়। এরাইতো প্রগতিশীলতার ধারক বাহক হয়ে অশালীন সংস্কৃতির পুরোধা হিসেবে সুন্দরী প্রতিযোগিতার নামে আমাদের মেয়েদেরকে পন্য বানানোর কাজে অগ্রদূতের ভুমিকা পালন করে এসেছে। লক্ষ নারী তার প্রতিবাদ জানিয়ে অনলাইনে লিখেছে। কিন্তু তারা শোনেন নি। সমাজের নৈতিক ও ধর্মীয় মুল্যবোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহাল রেখেছেন তাদের অশালীন বানিজ্য। নারী ব্যবসা থেকে আজ মাদক ব্যাবসায়ী হয়েছেন।

কাল হয়ত উনারা প্রচার করবেন, উনাদের চ্যানেলের স্টিকার ব্যাবহার করে কেউ এই অসৎ কাজ করেছে। আমাদেরকি বিশ্বাস করা উচিৎ? যখন আমাদের মেয়েদেরকে জংগী সাজিয়ে প্রচার করা হয় সাধারণ কিছু ধর্মীয় বই পাবার ছুতোয় তখন উনাদের দেখেছি। সেটিকে বিশ্বাস যোগ্য করে তুলবার জন্য কি প্রাণ পন মরিয়া চেষ্টা করে থাকেন উনাদের সব রিপর্টারেরা। বাংলাদেশ মৌলবাদীতে ভরে যাচ্ছে, এর বিহিত এখনই করতে হবে, এ ধরণের একটি অ্যাটিচুড থাকে তাদের সব সময়। আর আওয়ামী তোষণ তো আছেই হরদম। গতবারের প্রহসন মার্কা নির্বাচনের সময় দেখেছি, এই চ্যানেলটি ইনিয়ে বিনিয়ে আমতা আমতা করে বলবার চেষ্টা করেছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। খালি ভোট কেন্দ্র গুলো আর সিল মারা, জাল ভোটের ব্যাপারটি এড়িয়ে গিয়েছেন উনারা অবলীলায়। এদের ভুমিকা অনেক ক্ষেত্রেই বিতর্কিত।

যখন দিগন্ত টিভি আর আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হল, তখন এই চ্যানেলটিকে কোনও প্রতিবাদ করতে দেখিনি। এরা চরম খুশি হয়েছিলো কারণ, দিগন্ত আর আমার দেশের জনপ্রিয়তা বাড়ছিলো দিনকে দিন। অন্যান্য দেশে এরকম মিডিয়া আর পত্র পত্রিকা বন্ধ করলে সবার আগে অন্য মিডিয়া গুলো সোচ্চার হয়। অথচ এরা সরকারের প্রশংসা করেছে বিভিন্নভাবে। ধিক্কার জানাই আপনাদের ওরকম প্রতিহিংসায়।

শাহবাগ মুভমেন্টের সময় এদের ভুমিকা ছিলো দেখার মত। রিপোর্টারেরা কাঁপা কাঁপা গলায় চেতনার তুমুল তোড়ে থুথু ছিটিয়ে ছিটিয়ে সেকি চরম সব আবেগিয় প্রতিবেদন! প্রতিবেদন শেষে, আমি অমুক বলছি শাহবাগ চত্বর থেকে বলতে গিয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলতেন একেকজন। মনে মনে ভাবতাম, জী আপনি কাশেম বলছেন গঞ্জিকা চত্বর থেকে। একটু দূর থেকে বলুন, আমার টিভি স্ক্রীনে থুথু ছিটে আসছে আপনার।

যাইহোক, উনারা উনাদের স্লোগানের পরিবর্তন করে নিলেই আপত্তি থাকবেনা আমাদের। গঞ্জিকাপুর থেকে আমি অমুক তমুক, চ্যানেল সিদ্ধি, গাড়িতে ৫০ কেজি গাঁজা। হৃদয় কথাটি লাগিয়ে এদেশের মানুষদের সহজ সরল হৃদয় নিয়ে খেলবেন না দয়া করে। দেশের মানুষ যথেষ্ট সহ্য করেছে আপনাদের বেনিয়া বৃত্তি।

--ক্যাপ্টেন নিমো
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×