somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয়- এই জ্ঞান এসব সেক্যুলারদের কাছ থেকে নিবেন না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে বঙ্গীয় সেক্যুলারবৃন্দ আমাদের কোরবানী না করে বন্যার্তদের সহায়তা করবার যে নসীহত দিচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এইটা কিন্তু নতুন না। অনেক পুরাতন সেক্যুলার রোগ। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এটার শুরু।

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ আলী আহসান লিখেছেন- ''মুক্তিযুদ্ধের সময় আমি ঈদুল ফিতর উদযাপন করলাম কলকাতায় এবং ঈদুল আযহা উদযাপন করলাম স্বাধীন বাংলাদেশে। এ সময় ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে নানাবিধ বিবৃতিদাতার উদ্ভব হলো। একটি বিবৃতি ছিল সে বছর কোরবানির বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধে যেহেতু বহু প্রাণহানি ঘটেছে, সে আত্মত্যাগই কোরবানীর শামিল। সুতরাং নতুন করে কোরবানীর নামে প্রাণী হত্যা করা সমীচীন নয়। আমারও অনুরূপ মনে হয়েছিল।

পত্রিকায় এ বিবৃতি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী অধ্যাপক ড. মোহাম্মদ ইসহাক আমার সাথে দেখা করে বললেন,আলী আহসান সাহেব, কোরবানীর কোন বিকল্প নেই। যার উপর কোরবানী ফরজ (ওয়াজিব) তাকে কোরবানী দিতেই হবে। দেশের জন্য মানুষের যে আত্মত্যাগ, সেটার সম্মান আল্লাহ তায়ালা করবেন, আত্মত্যাগকে কোরবানীর বিকল্প হিসেবে কখনই ধরা যাবেনা। ইসহাক সাহেবের কথায় আমার চৈতন্যোদয় হলো। আমি সে বছর কোরবানী দিয়েছিলাম। এভাবে দেখতে পেয়েছি যে, বুদ্ধজীবিরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মের অপব্যাখ্যা করেছে। এবং ধর্মাচরণের বিকল্প উদ্ভাবনের প্রয়াস পেয়েছে।
(ধর্মনিরপেক্ষতা এবংআমি,আমার সাক্ষ্য,ঝিঙেফুল ২০০৩, পৃ. ৩৬)''

এই রোগ সেক্যুলার সম্প্রদায়ের আগেও ছিলো। এখনো আছে।

আর্ত মানবতার বুলি তাদের মুখেই থাকে, কাজে নয়।

বন্যা কবলিত অঞ্চল হোক বা ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চল, সবখানে সাহায্য-সহযোগিতা ধর্মপ্রাণরাই করে।
তারা ধর্মও পালন করে, অসহায় মানুষের জন্যও ছুটে যায়।

কিন্তু, নতুন করে সেক্যুলার সম্প্রদায় এই ধর্মপ্রাণ মানুষগুলোকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ধর্মহীন করার চেষ্টায় লিপ্ত।
এদের পাত্তা দিবেন না। এদের দেখানো পথের নাম, মতের নাম কখনোই ধর্ম নয়। কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয়- এই জ্ঞান এসব সেক্যুলারদের কাছ থেকে নিবেন না।

কোরবানির পাশাপাশি বন্যা কবলিত অঞ্চলের অসহায় মানুষগুলোকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করুন।

কোর্টেসি: আরিফ আজাদ
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×