
কয়েকদিন আগে এক মসজিদে রোহিঙ্গাদের জন্য টাকা উত্তোলনকালে সেই মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একজন ভিক্ষুক তার ঝুলি থেকে এক মুঠ টাকা দান করে দিলেন!
.
যখন বলা হল, আপনারও তো টাকার প্রয়োজন আছে, আপনি অল্পকরে দিন।
.
ভিক্ষুক বললেন, "বাজান, আমার এক বেলা না খেলে কী ক্ষতি হবে? আমার অন্তত মাথা গুজার ঠাই তো আছে! দিনশেষে বস্তিতে গেলে গেদার মা এক গ্লাস ঠাণ্ডা পানি দিবে; কলিজা জুড়াইয়া যাবে। রোহিঙ্গাদের তো তাও নাই! গতকালের পত্রিকায় দেখলাম, কক্সবাজারে বৃষ্টি হয়েছে। মাথায় কালো একখান পলিথিন দিয়ে সেই বৃষ্টির মধ্যেই রোহিঙ্গারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে।
.
আমি তো কমই দিয়েছি। এই টাকা দিয়ে ওদের কতটুকু আর কাজ হবে!" বলেই তিনি হু হু করে কেঁদে দিলেন।
.
আমি আপনি কি সেই ভিক্ষুক থেকে কিছু শিক্ষা নিতে পারি না?
(লিখেছেন মাহবুবুর রশীদ মাহদি)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




