somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিংগাদের ব্লাকমেল করে তারা যেভাবে কোটিপতি হচ্ছে-

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
বিগত আট তারিখ আমিসহ আমাদের চারজনের একটা টিম বালুখালী ক্যাম্প,কুতুপালং ক্যাম্প, শাপলাপুর সীমান্ত,ঘুণধুম সীমান্ত ও শাহপরীর দ্বীপ হয়ে নাফ নদীর তীরে বাস্তবতা দেখতে আট ঘন্টার অবস্থান নিয়েছিলাম।
তার মধ্যে আমরা জানতে পারি টেকনাফ সহ উখিয়ার পরে প্রতিটা স্বর্ণের দোকান,বিকাশের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত পণ্যের দাম দ্বিগুণের বেশ বাড়িয়ে দিয়েছে।(এটা টিভি নিউজেও এসেছে) তার প্রেক্ষিত আমরা স্বর্ণের দোকানে অবস্থান নিই। দোকানে প্রবেশ করতেই দেখতে পেলাম কিছু যুবক দাঁড়িয়ে আছে দোকানের ভিতরে,জানতে পারলাম তারা স্থানীয় সাংসদ বদির লোকজন।রোহিঙ্গারা যে সকল স্বর্ণ বিক্রির জন্য নিয়ে আসে তারা তা খুব নিম্ন মূল্য (ভরি প্রতি ১০-১৫ কিংবা আরও কম) হাজার দিয়ে কিনে নিচ্ছে। যেখানে আপনি বা আমি তার ন্যায্য মূল্য দিয়ে ক্রয়েরও সুযোগ নাই।সব তারাই নিবে।

২)
আমরা যখন স্টীমার নিয়ে শাহপরীর দ্বীপে যাই,নেমেই গাড়িতে উঠতেই দেখলাম কিছু পুলিশ সদস্য কয়েকজন বাঙ্গালি যুবক ছেলেকে শাটার গান দিয়ে তাড়া করছে।নেমে বাস্তবিক ঘটনা জানতেই বেরিয়ে এলো লোমহর্ষক দৃশ্য। শাহ পরীর দ্বীপ দিয়ে পার হওয়া কিছু সুন্দরী রোহিঙ্গা যুবতিকে ঘরের মধ্যে আটক রেখে শারীরিক নির্যাতন ও পণ আদায়ের চেষ্টা করছিল।অনেকদিন যাবৎ তাদের আটক রেখে ধর্ষণ ও অর্থ আদায়ের চেষ্টা করছে এটা পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

৩)
শাহ পরীর দ্বীপ হয়ে আমরা যখন নাফ নদীতে অবস্থান নিই,তখন আগত রোহিঙ্গাদের বোট থেকে নামাতে গিয়েই দেখি করুণ দৃশ্য! যে সকল রোহিঙ্গা নারীরা বোটে করে এপারে আসছে তাদের সমস্ত স্বর্ণালংকার কেড়ে নিচ্ছে বোটের মাঝিরা।

১০ মিঃ বোট পার করাতেই নিচ্ছে মোটা অংকের টাকা।তবুও মানুষগুলোর জান বাঁচাতে সব দিয়ে হলেও দেশ ত্যাগ করতে পারাটাই যেন স্বস্তির।

এক বোটে ৫০ জন থেকে তিন হাজার করে দশ মিনিটে হাতিয়ে নিচ্ছে দেড় লক্ষ টাকা।এভাবে প্রতি বিশ মিনিটে এক বোট আসছে,আর দেড় লক্ষ টাকা ইনকাম ২০ মিনিটে হয়ে যাচ্ছে।

কালকে এক নিউজে দেখলাম শাহ পরীর দ্বীপের মাঝিরা রাতারাতি কোটিপতি।
বাস্তবতা আগেই দেখে আসছি।

৪)
তারা নাফ নদী দিয়ে কিছু পরিমাণ গরু,মহিষ নিয়ে আসছে এপারে। সেখানকার কিছু সরকার দলীয় লোকজন পরিচয় দানকারী তাদের সে সমস্ত গরু মহিষগুলো ১-৩ হাজার প্রতিটার মূল্য দিয়ে জোর করে নিয়ে নিচ্ছে।

তাদেরকে জোরপূর্বক বিক্রি করতেই হচ্ছে।পাচ্ছে না প্রকৃত ন্যায্য মূল্য!
সেখানে আপনি নিজে কিনতে চাইলেও ন্যায্য মূল্যে নিতে পারবেন না সিন্ডিকেটের বাইরে গিয়ে।

৫)
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আট পরিবারের কাছে গতকাল আমরা ১হাজার করে টাকা বিকাশ করি।যার মধ্যে তাদের পরিবারগুলোকে কুতুপালং এলাকার বিকাশ ব্যবসায়ীরা টাকা দেয় ৭০০ করে।

সংগৃহীত

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×