পালিশ করা চামড়া
তীব্র দৃষ্টিতে তাকানো
ভ্রু কুঁচকিয়ে কঠিন ভাবে পয়সার হিসাব নেয়া
কঠোর দুনিয়াদার
এককালে দুগ্ধপানকারী এক শিশুর খোসায়
আটকানো ছিল তার আত্মা
পৃথিবীর আলো এবং বাতাসের জন্য
তাকে কর দিতে হয় নাই
যখন শরীরে আসল তাকত
মগজে চিন্তাশক্তি হল পরিপূর্ন
ন্যায়-অন্যায়ের পা্ল্লায়
একটু এদিক-ওদিক মেনে নিলেই
অনেক লাভ লোকসানের হিসাব বুঝে ফেলল
তখন থেকে তাকে আর পায় কে?
কিন্তু বেকুব এই মনুষ্য শাবক
ভুলে থাকে এক চিরন্তন পরিনতির কথা
নিজে ভূলে থাকে, এমনকি
অন্যদেরও মনে করতে দেয় না
কারণ, মনে করলেই মজাদার কাবাবের মধ্যে
তিক্ত এক হাড্ডির অস্তিত্ব অনুভুত হয়
অথচ, সেই তিক্ত পরিনতি
তাকে আস্বাদন করতেই হবে
আজ অথবা দুই দিন পরে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




