somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা একাডেমীর রবীন্দ্রানুভুতি সচ্ছল হলেও সাড়ে তিন হাজার প্রকাশনা গুম!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা একাডেমী এযাবৎ যত বই ও পত্রিকা প্রকাশ করেছে, তার প্রায় চার ভাগের তিন ভাগই দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না।(১) প্রথম মুদ্রণ শেষ। পুনর্মুদ্রণ বন্ধ। এ কারণে বহু প্রয়োজনীয় বই পাঠকেরা চাইলেও হাতে পাচ্ছে না। একাডেমী কর্তৃপক্ষ বলেছে, অর্থাভাবে পুনর্মুদ্রণ সম্ভব হচ্ছে না। ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত একাডেমী থেকে প্রকাশিত বই ও পত্রিকার সংখ্যা চার হাজার ৭১৩টি। ২০১১ সালের এই রিপোর্ট মোতাবেক একাডেমীর বর্তমান বিক্রয়যোগ্য প্রকাশনার তালিকায় রয়েছে মাত্র এক হাজার ৩৪৭টি বই ও ছয়টি পত্রিকা। এই তালিকাভুক্ত বইয়ের মধ্যেও শতাধিক বই বিক্রি হয়ে গেছে বলে পাওয়া যাচ্ছে না। প্রকৃতপক্ষে একাডেমীতে এখন বই সাকল্যে প্রায় এক হাজার ২০০। বাকি সাড়ে তিন হাজারের বেশি বই ও পত্রিকার পুনর্মুদ্রণ বন্ধ। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘পুনর্মুদ্রণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সরকার সেই পরিমাণ অর্থ আমাদের বরাদ্দ দেয় না। বই বিক্রির টাকা দিয়ে এসব বইয়ের পুনর্মুদ্রণ করা হয়।’ (২)

বাংলা একাডেমীর মহাপরিচালকের কথা যদি সত্য হয় তাহলে প্রশ্ন জাগে এত অর্থসংকট থাকা স্বত্বেও একাডেমীর ওয়েবসাইটের তথ্য মোতাবেক সেখানে এখনো কর্মরত ১১৫ জন কর্মকর্তা-কর্মচারী কি কাজ করে বেতন নেন?(৩)

২০১২ সাল থেকে প্রফেসর আনিসুজ্জামান বাংলা একাডেমীর সভাপতি। অবাক করা বিষয় হচ্ছে, রবীন্দ্র বিষয়ক গবেষণায় বাংলা একাডেমী সম্ভবত কলকাতা আকাদেমীকেও ছাড়িয়ে গেছে। কেবল ২০০০ সালের পর থেকে রবীন্দ্রনাথ রিলেটেড বই গবেষণা প্রকাশ করেছে বাংলা একাডেমী ৪৪টি। যার বড় অংশ ২০১২ সালের পর! কয়েকটি শিরোনাম এরকম- 'রবীন্দ্রনাথ ও বিজ্ঞান', 'রবীন্দ্রনাথের বিজ্ঞানচেতনা', 'অল্প একটু রবীন্দ্রনাথ' এগুলো ২০১১ সালে প্রকাশিত। রবীন্দ্রনাথের সামাজিক ও পরিবেশ বিষয়ক চিন্তা নিয়েও গবেষণা বের হয়েছে বাংলা একাডেমী থেকে যার শিরোনাম- ''Social and Environmental Thinking of Rabindranath Tagore in the Light of Post Tagorian World Development'(৪)

রবীন্দ্রপুজারি হিসেবে আনিসুজ্জামানের খ্যাতি আকাশসম। ব্যক্তিগতভাবে উনি সে পূজা করতে থাকুন এতে আমাদের কোন প্রশ্ন নাই। কিন্তু বাংলা একাডেমী একটি সরকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের গণমানুষের করের টাকায় চলে। অর্থের অজুহাতে বাংলা একাডেমী অতীব প্রয়োজনীয় গবেষণা, রচনাবলী, জীবনী, অনুবাদ ও সৃজনশীল সাহিত্যগুলো পুনর্মুদ্রণ বন্ধ করে দিয়েছে। অথচ জনগণের টাকা খরচ করে ঠিকই বাংলা একাডেমী রবীন্দ্রবন্দনা চালিয়ে যাচ্ছে। কেন? আনিসুজ্জামান এবং শামসুজ্জামান মহোদয়দেরকে কি কেউ এই প্রশ্নটা করবেন?

নোটঃ

(১) বাংলা ভাষায় জ্ঞানচর্চার ধারাকে সমৃদ্ধ করার অঙ্গীকার নিয়ে ১৯৫৫ সালের ডিসেম্বরে বাংলা একাডেমী যাত্রা শুরু করে। ১৯৫৭ সালের জানুয়ারি মাসে বাংলা একাডেমী পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৭১ সাল পর্যন্ত একাডেমী ৩১৭টি পত্রিকা ও বই প্রকাশ করে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে মোট প্রকাশনা ছিল ৪৬৬টি। (প্রথম আলো, বাংলা একাডেমীর সাড়ে তিন হাজার প্রকাশনা পাওয়া যায় না, ২৯-০৩-২০১১, Click This Link)

(২) প্রথম আলো, বাংলা একাডেমীর সাড়ে তিন হাজার প্রকাশনা পাওয়া যায় না, ২৯-০৩-২০১১, Click This Link

(৩) দেখুন; বাংলা একাডেমী, কর্মকর্তাবৃন্দের তালিকা, https://banglaacademy.org.bd/?page_id=676

(৪) দেখুন; বাংলা একাডেমী, রবীন্দ্রনাথ বিষয়ক বই, https://banglaacademy.org.bd/?p=1340

কর্টেসি: মূলধারা বাংলাদেশ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×